Tag: অধরা

  • সালমানকে বিয়ে করতে চাওয়া সেই নারী পুলিশ হেফাজতে 

    বিয়ে করবেন সালমানকে। বিয়ে না করে তার পানাভেল খামারবাড়ি ছেড়ে যাবেন না এক নারী। অবশেষে সেই অচেনা সুন্দরীকে স্থানীয় বাসিন্দারা পুলিশের হাতে তুলে দিয়েছেন। 

    rnrn

    ‘ভাইজান’খ্যাত সালমানকে হত্যার জন্য পাকিস্তান থেকে শক্তিশালী আগ্নেয়াস্ত্র এনেছিল লরেন্স বিষ্ণোইয়ের দল। সেই পরিকল্পনা সদ্য ফাঁস করেছে মুম্বাই পুলিশ। তার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই আবারও নতুন খবর। নায়ককে বিয়ে করতে এক অচেনা নারী তার পানাভেল খামারবাড়িতে হাজির! স্থানীয়রা জানান, ওই নারী নাছোড়বান্দা! সালমানকে বিয়ে না করে তিনি কিছুতেই পানাভেল ছেড়ে যাবেন না!

    rnrn

    আনন্দবাজার প্রতিবেদন সূত্র জানায়, রোববার ছুটির ছিল। খোশমেজাজে মুম্বাইও। কাজ কম থাকায় এদিন তারকারাও খোশমেজাজেই থাকেন। আচমকাই এক খবরে নতুন করে নড়েচড়ে বসেন সবাই। অচেনা এক সুন্দরীর আগমন সালমানের খাবারবাড়িতে। কাকতালীয়ভাবে এদিন তার খামারবাড়িতে ছিলেন না সালমান। ফলে ঘটনা বড় আকার ধারণ করার আগেই স্থানীয়রা তাতে হস্তক্ষেপ করেন। 

    rnrn

    ওই নারীর দাবি— তিনি সালমানের ‘বিয়িং সালমান’ গ্রুপের সমর্থক। সালমান খানের অন্ধভক্ত। তার অনেক দিনের স্বপ্ন— তিনি নায়ককে বিয়ে করবেন। স্বপ্নপূরণ করতেই তার পানাভেলে আসা। তিনি নিজের স্বপ্নপূরণ না করে যাবেন না। সালমানের খামারবাড়িতে ঢুকতে না পেরে তিনি নাকি গেটের সামনেই বসে পড়েন। হট্টগোল শুরু করে দেন। স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ আসে। তাকে আটক করে নিয়ে যায় পানাভেল তালুকা থানায়। সেখান থেকে ওই নারীকে স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়া হয়।

    rnrn

    পানাভেল খামারবাড়িতেই তাকে হত্যার নতুন ছক কষেছিলেন অন্ধকার দুনিয়ার বাদশা জানিয়েছে মুম্বাই পুলিশ। কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনায় বিষ্ণোইয়ের নিশানায় নতুন ছক। একের পর এক খুনের চেষ্টা ব্যর্থ বিষ্ণোইয়ের। পাঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালাকে যে আগ্নেয়াস্ত্রে খুন করা হয়েছিল, সেই আগ্নেয়াস্ত্র ‘ভাইজান’-এর জন্যও নাকি আনানো হয়েছিল। এবার যাতে পরিকল্পনা ব্যর্থ না হয়, তার জন্য লরেন্স বিষ্ণোইয়ের দলের কয়েকজন সালমানের পানভেলের বাড়িতে গিয়ে রেকি পর্যন্ত করে এসেছিলেন বলে জানায় পুলিশ।

    বিনোদন ডেস্ক

  • অপুর প্রথম বয়ফ্রেন্ড কে, জানালেন অভিনেত্রী নিজেই 

    বলিউড বাদশাহ শাহরুখ খান ১৯৮০-র দশকের শেষের দিকে বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। ১৯৯২ সালে মুক্তি পাওয়া দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে তিনি সিনেমা জগতে প্রবেশ করেন। তিনি কর্মজীবনের শুরুর দিকে খলচরিত্রে ডর (১৯৯৩), বাজিগর (১৯৯৩) ও আঞ্জাম চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। 

    rnrn

    বিশ্বব্যাপী শাহরুখের ভক্ত থাকার পাশাপাশি বাংলাদেশেও তার শুভাকাঙ্ক্ষী রয়েছেন। তাদের মধ্যে একজন হলেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।  এই অভিনেত্রী তার প্রেমে পড়েছিলেন; শাহরুখ তার প্রথম বয়ফ্রেন্ড বলে জানিয়েছেন তিনি। ২০১৬ সালে গণমাধ্যমকে দেওয়া সাক্ষৎকারে অপু এ তথ্য জানান।  

    rnrn

    অপু বলেন, ‘বলিউড অভিনেতা শাহরুখ খানের প্রেমে পড়েছিলাম। আমার প্রথম বয়ফ্রেন্ড ছিল শাহরুখ খান। ঘটনাটা খুলেই বলি— ছোটবেলায় শাহরুখ খানকে খুব পছন্দ করতাম আমি। আমার পড়ার রুমের সামনে শাহরুখ খানের বিশাল বড় পোস্টার লাগিয়ে রেখেছিলাম। কোনো এক দুর্গাপূজা উৎসব থেকে শাহরুখ খানের পোস্টারটা কিনেছিলাম আমি। আমার বান্ধবীদের তখন বলেছিলাম, ‘এই তোরা শাহরুখ খানকে জামাই বাবু বলে ডাকবি।’ এখন এ ঘটনা মনে পড়লে হাসি পায় আমার।’

    rnrn

    আরও একটি গল্পে অপু বলেন, ‘আরেকটা ঘটনা বলি— আমাদের পাড়ার এক কাজিনের ছেলে আমাকে খুব পছন্দ করে। ওর বয়স হবে আড়াই বছর। ও আমাকে গার্লফ্রেন্ড ডাকে। ওর মাকে ও এভাবে বলে, ‘মা, আমি অপুকে বিয়ে করব। বিয়ের পর অপুকে চকলেট খাওয়াব।’ মজার ব্যাপার হলো, ও আমার জন্য ওর ভাগের খাবারের অংশ মাঝেমধ্যে রেখে দেয়। আর শাকিব খানকে একদম সহ্য করতে পারে না। আমাকে প্রায়ই বলে, ‘তুমি শাকিবের সঙ্গে কেন কথা বলো?’

    বিনোদন ডেস্ক

  • ২৩ ফুট লম্বা আঁচলে নিয়ে মেট গালায় উপস্থিত আলিয়া

    মেট গালার জন্য ভাটের গর্জিয়াস ট্র্যাডিশনাল লুক নিঃসন্দেহে আউট অব দ্য বক্স। অভিনেত্রী প্রথমে একটি ছবি ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়, যা সিলুয়েট বৈশিষ্ট্যযুক্ত। তার লুকের একটা ঝলক মিলেছিল তখনই। 

    আর তারপর যখন আলিয়া নিউইয়র্কের তারকাখচিত সেই রেড কার্পেটে পৌঁছান, তখন ইন্টারনেট তার থেকে পারেনি চোখ সরাতে। ফ্যাশনের সবচেয়ে বড় রাতের জন্য ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের হাতে তৈরি এমব্রয়ডারি করা শাড়ি বেছে নিয়েছেন তিনি। যার আঁচল ২৩ ফুট লম্বা। ঠিক যেন কোনো মিষ্টি পরী!

    মেট গালায় এটা ছিল আলিয়ার দ্বিতীয় উপস্থিতি। ২০২৩ সালে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের আইকনিক সিঁড়িতে প্রথমবার পা রাখেন। তবে এই প্রথম এলেন তিনি শাড়িতে। আনাইতা শ্রফ আদজানিয়া স্টাইল করা সব্যসাচীর তৈরি করা এই শাড়িতে রয়েছে ২৩ ফুট লম্বা এমব্রয়ডারি করা একটি আঁচল, যা তৈরি করতে সময় লেগেছে ১৯৬৫ ঘণ্টা। এতে সিল্ক ফ্লস, গ্লাস বিডিং এবং রত্নপাথর দিয়ে কারুকার্য করা হয়েছে, যা সম্পূর্ণ হাতে তৈরি। সঙ্গে রয়েছে গোলাপি এবং সবুজ রঙের ফুল, পুঁতির ট্যাসেল। এগুলোও কিন্তু হাতেরই কাজ। এই শাড়ির অন্যতম আরেক আকর্ষণ হলো সামনের দিকে থাকা রাফলড প্লিট।

    আলিয়া শাড়িটি পরেছিলেন একটি বাস্টিয়ার ব্লাউজের সঙ্গে। যাতে রয়েছে প্লাঞ্জিং সুইটহার্ট নেকলাইন, রাফলড হাতা। ব্লাউজেও রয়েছে সূক্ষ্ম হাতের কাজ। সেখানেও স্টোনের কাজ লক্ষণীয়। গহনা হিসেবে সব্যসাচী বেছে নেন একটি মাং টিকা। মাথায় ছিল একটি ব্যান্ড, স্টেটমেন্ট কানের দুল, হাই হিল ও আংটি।

    মেকআপেও ছিল বিশেষত্ব। আলিয়ার চোখে সোনালি রঙের স্যাজো, গালে রুজ, ফুশিয়া গোলাপি ঠোঁট, বিমিং হাইলাইটার, মাস্কারা। আর সাজের ফাইনাল টাচ ছিল মেসি হেয়ার। সব মিলিয়ে যেন স্বপ্নে দেখা রাজকন্যা তিনি। রাহা-র মা, রণবীর কাপুরের বউের সৌন্দর্যের কাছে হার মানেন একাধিক হলি-তারকাও।

    বিনোদন ডেস্ক

  • নীরবতাই আমাকে এক অদ্ভুত শক্তি দিয়েছিল: ববি

    ‘অ্যানিমেল’এরইমধ্যে বিশ্বব্যাপী প্রায় ৭০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আলোচনা-সমালোচনা দুই-ই চলেছে ছবির বিষয়বস্তু থেকে অভিনেতা-অভিনেত্রীদের ঘিরে। 

    rnrn

    কখনো রণবীর-রাশমিকার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সৃষ্টি হচ্ছে বিতর্ক, কখনো আবার রণবীরের ‘লিক মাই শু’ সংলাপ নিয়ে পরে যাচ্ছে হইচই- উগ্র পৌরুষ, নারীবিদ্বেষী ছবি নাকি এটি, এমনই মত অনেকের। এর মধ্যে ববি দেওয়ালের করা বৈবাহিক ধর্ষণের চিত্র নিয়েও চলছে চর্চা। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।

    rnrn

    ৩ ঘণ্টা ২১ মিনিটের ছবিতে তার চরিত্রের জন্য বরাদ্দ সময় খুব একটা বেশি না হলেও যতটুকু সময় পেয়েছেন, পর্দায় স্বাক্ষর রেখেছেন ধর্মেন্দ্র-পুত্র। নিজের অভিনয়ের কারণে ববি প্রশংসিত হলেও ‘অ্যানিমেল’-এ তার চরিত্র নিয়ে সমালোচনা কম হয়নি।

    rnrn

    ‘অ্যানিম্যাল’-এ আব্রার নামক খলচরিত্রে দেখা যায় ববিকে। আগে দুই স্ত্রী থাকা সত্ত্বেও তৃতীয় বিয়ে করে চরিত্রটি। শুধু তা-ই নয়, চরিত্রটি এতটা উগ্র ও নারীবিদ্বেষী যে, বিয়ের দিন প্রকাশ্যে স্ত্রীর ওপর জবরদস্তি শুরু করে, এমনকি বৈবাহিক ধর্ষণও করে। তবু তাতে কোনো হেলদোল নেই এই আব্রারের। এমন একজন হিংস্র মানুষের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার সময় কোনো অস্বস্তি অনুভব করেননি কি অভিনেতা? 

    rnrn

    ববি বলেন, ‘আমি যখন শুটিং করেছি, আমার মধ্যে কোনো অস্বস্তি ছিল না।’ চিত্রটিকে ফুটিয়ে তুলতে পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা তাকে খুবই সাহায্য করেছেন। আসলে এ ছবিতে সংলাপ নেই ববির, তাই যেন চরিত্রটি ফুটিয়ে তোলাটা যেন বাড়তি চ্যালেঞ্জ ছিল তার কাছে।’

    rnrn

    ববি আরও বলেন, ‘আমি যখনই আমার চরিত্রটা শুনেছিলাম, তখনই বুঝেছিলাম, কথা না বলেও এখানে আমার অনেক কিছু করার আছে। ছবিতে যেহেতু একটাও সংলাপ ছিল না আমার, সেই নীরবতাই যেন আমাকে এক অদ্ভুত শক্তি দিয়েছিল। আমি এমন একজন মানুষের চরিত্রে অভিনয় করেছি, যে আদ্যন্ত একজন খারাপ মানুষ। স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে।’

    বিনোদন ডেস্ক

  • সারার সঙ্গে শুভমানের সম্পর্কের কথা ফাঁস করলেন সারা

    বিশ্বকাপে ডেবিউ শুভমান গিলের। প্রথমে ভাগ্য সঙ্গ না দিলেও, যত তাড়াতাড়ি সম্ভব বিছানা ছেড়ে বাইশ গজে ফিরেছেন তিনি। ছন্দে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। শ্রীলংকার বিরুদ্ধে যখন শুরুতেই রোহিতের উইকেট হারিয়ে চাপে ভারত, তখন বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে দুর্দান্ত ইনিংস খেলেন শুভমান গিল।

    rnrn

    ম্যাচ চলাকালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে চিৎকার ‘হামারি ভাবি ক্যায়সি হো, সারা ভাবি যাইসি হো’ (আমাদের ভাবি কেমন হবে, সারা যেমন তেমন হবে)। খেলার মাঠ এবং বিনোদন দুনিয়া তোলপাড় সারা ‘ভাবিকে’ নিয়ে। কিন্তু কে এই সারা ‘ভাবি’? এবার ‘কফি উইথ করণ’-এর চ্যাট শোয়ে এসে বিষয়টি খোলাসা করলেন সাইফ কন্যা সারা। খবর হিন্দুস্তান টাইমসের।

    rnrn

    সাইফ কন্যা বলিউড অভিনেত্রী সারার সঙ্গে শুভমানের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। কয়েকবার ‘ডেটেও’ গিয়েছেন তারা। একটি অনুষ্ঠানে সারার সঙ্গে প্রেম নিয়ে হেঁয়ালি করে উত্তরও দেন। যদিও এ মুহূর্তে শচীন-কন্যার সঙ্গেই ঘনঘন দেখা যাচ্ছে শুভমানকে। তবে কোথাও একটা জল্পনা চলছিলই। আদতে কোন সারায় মজেছেন ক্রিকেট তারকা। এবার ‘কফি উইথ করণ’-এর চ্যাট শোয়ে এসে সব ফাঁস করলেন সাইফ কন্যা। ‘কফি উইথ করণ’-এর সিজন আটের তৃতীয় পর্বের অতিথি হয়ে আসবেন সারা আলি ও অনন্যা পাণ্ডে। সেখানেই শুভমানের সঙ্গে সারার সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্ন করলেই সোজাসাপটা জবাব দেন। অভিনেত্রী বলেন, ‘আমি নই, গোটা দেশই ভুল ভাবছে। এই সারা আসলে অন্য সারা।’ পদবি না বললেও বুঝতে কারো বাকি নেই সারার ইঙ্গিত শচীন কন্যা সারার দিকে।

    বিনোদন ডেস্ক

  • বিরাটের জন্মদিনে যা লিখলেন আনুশকা

    ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি ৩৫তম জন্মদিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৯তম সেঞ্চুরি করেছেন। স্বামীর জন্মদিন উপলক্ষে ম্যাচের আগেই বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন আনুশকা শর্মা। সঙ্গে তিনি একটি সেলফিও পোস্ট করেছেন।

    rnrn

    আনুশকা ইনস্টাগ্রামে লেখেন- ‘জীবনের প্রতিটি চরিত্রে ও অনন্য; কিন্তু তারপরও সে এখনো ওর এই মুকুটে একটার পর একটা খ্যাতির পালক লাগিয়ে চলেছে। আমি এ জীবনে, আগামীতে এবং সব সময় তোমাকেই ভালোবাসব সে যাই হয়ে যাক না কেন।’ স্ত্রীর পোস্টে একাধিক ইমোজি কমেন্ট করেছেন তিনি।

    rnrn

    করণ ওয়াহি আনুশকার পোস্টে লেখেন- ‘লিজেন্ডারি বার্থডে উইশ।’ এক ভক্ত লেখেন- ‘আপনারা দুজন এমনই থাকবেন। ভীষণ মিষ্টি আপনারা।’ কেউ আবার লেখেন- ‘আপনার স্বামী এত ভালো যে ওর জন্য আমি সব কিছু করতে পারি।’

    rnrn

    বিরাট এবং আনুশকা ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের একটি কন্যাসন্তানও আছে। সন্তান ভামিকাকে নিয়ে তাদের হামেশাই একাধিক জায়গায় বেড়াতে যেতে দেখা যায়।
    rn 

    বিনোদন ডেস্ক

  • কৈশোরের প্রেমিককে বিয়ে করলেন তাসনিয়া ফারিণ

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বিয়ে করেছেন।  প্রায় সাড়ে আট বছর প্রেমের সম্পর্কে থাকার পর প্রেমিক শেখ রেজওয়ানকে বিয়ে করেছেন তিনি।

    rnrn

    সোমবার বিকালে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

    rnrn

    তাসনিয়া ফারিণ শুক্রবার পারিবারিক আয়োজনে ছোট পরিসরে আকদ সেরেছেন।  তার বরের নাম শেখ রেজওয়ান। তিনি বিদেশে কর্মরত রয়েছেন। দীর্ঘ সাড়ে আট বছর প্রেমের পর সম্পর্ককে পূর্ণতা দিলেন তারা।

    rnrn

    ফেসবুক স্ট্যাটাসে ফারিণ লিখেছেন, ‘সাড়ে আট বছরের ভালোবাসা, বন্ধুত্ব ও একসঙ্গে পথচলার পর আমরা অবশেষে গত ১১ আগস্ট বিয়ে করেছি। যদিও এটা অনেক লম্বা সময়, তবু এখনো তুমি আমার হৃদয়কে ঠিক প্রথম দিনের মতোই আন্দোলিত কর। আমি তোমার মধ্যে শান্তি খুঁজে পেয়েছি। বাইরের কোলাহল থেকে দূরে আমরা নিজেদের একটা জগত তৈরি করেছি।’

    rnrn

    ফারিণ যখন কলেজের ছাত্রী, তখনই এ প্রেমের সূচনা।  তিনি বলেন, ‘ক্যামেরার সামনে আসার আগে আমি যখন কলেজছাত্রী, তখন আমাদের ভালোবাসা শুরু। তোমার আগে আমার জীবন দ্রুত বদলে গেছে। তবে আমার কাজের সঙ্গে যুক্ত না থেকেও তুমি আমার পাশে ছায়ার মতো ছিলে, সবসময় আমাকে উৎসাহ দিয়ে আমার সাপোর্ট সিস্টেম হয়ে ছিলে।’

    rnrn

    কাজের চেয়ে নিজেদের সম্পর্ককেই সবসময় অগ্রাধিকার দিয়েছেন বলে জানালেন ফারিণ। সেই সঙ্গে সর্বদা চেষ্টা করেছেন দীর্ঘ দিনের লালিত স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে। 

    rnrn

    এই অভিনেত্রী বলেন, ‘আমাদের কৈশোরের ভালোবাসা অবশেষে প্রত্যাশিত পূর্ণতা পেল। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে, আমি একজন হাসব্যান্ড পেয়েছি। মনে হচ্ছে, আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে।’

    rnrn

    সবশেষে ফারিণ জানান, তার বর শেখ রেজওয়ান বিদেশে কর্মরত। তাই বিয়ের আনুষ্ঠানিকতা তাড়াহুড়োয় সেরেছেন। তবে আগামীতে জাঁকজমক অনুষ্ঠান করার পরিকল্পনাও রয়েছে তাদের। 

    rnrn

    নতুন জীবনের জন্য ভক্তদের কাছে দোয়া চেয়ে অভিনেত্রী বলেন, ‘আমার জীবনের এই সুন্দর অধ্যায়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

    বিনোদন ডেস্ক

  • প্রেম ভেঙে গেলে আবার প্রেমে পড়ি: অধরা খান

    ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির গ্ল্যামারাস নায়িকা অধরা। ‘নায়ক’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা এ নায়িকার সিনেমার মুক্তির তালিকা খুব বেশি দীর্ঘ নয়। তবে যে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে সেগুলো দিয়ে আলোচনায় জায়গা করে নিয়েছেন। 

    rnrn

    বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘সুলতানপুর’ নামে একটি সিনেমা। সৈকত নাসির পরিচালিত এ সিনেমাটি মুক্তি পাবে ২ জুন। 

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাতকারে প্রেম নিয়ে প্রশ্ন করা হয় তাকে। আপনি কী সবসময় প্রেমের মধ্যে থাকেন নাকি বারবার প্রেমে পড়তে পছন্দ করেন- এমন প্রশ্নের জবাবে অধরা খান বলেন, সারাক্ষণ প্রেমেই তো থাকি। প্রেম জিনিসটা আমার কাছে অদ্ভুত সুন্দর ভালো লাগার অনুভূতি। 

    rnrn

    তিনি বলেন, প্রেম শব্দটা শুনলেই খুব ভালো লাগে। একটা মুগ্ধতা ছড়িয়ে আছে প্রেমের মধ্যে। প্রেম সুন্দর পবিত্র। যদি প্রেম ভেঙে যায় আবারো প্রেমে পড়ি। সেক্ষেত্রে আমি বলব, বারবার প্রেমেও পড়ি। গুছিয়ে বলতে গেলে, প্রেমের প্রেমে পড়ি।

    rnrn

    বর্তমানে অপূর্ব রানা পরিচালিত 'দ্য রাইটার' সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন অধরা। এ সিনেমায় তার বিপরীতে আছেন আদর আজাদ। 

    rnrn

    এ সিনেমা প্রসঙ্গে অধরা খান বলেন, গল্পটি দারুণ। দুই ধারায় সিনেমার গল্প এগিয়ে যাবে। এক হচ্ছে লেখকের লেখালেখি ও জনপ্রিয়তার জীবন। আরেকটি হচ্ছে তার ব্যক্তি জীবন। আমি মূলত লেখকের ব্যক্তি জীবনের সঙ্গে জড়িয়ে থাকব এ সিনেমায়। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

    বিনোদন ডেস্ক

  • সালমানের সম্পত্তির পরিমাণ কত?

    বলিউড তারকাদের সম্পদের পরিমাণ নিয়ে ভক্তদের জানার শেষ নেই। মূলত ব্লকবাস্টার সিনেমা এবং বিভিন্ন ব্রান্ডের বিজ্ঞাপন তাদের আয়ের প্রধান উৎস। খানদের মধ্যে সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় শাহরুখ খান।

    rnrn

    এদিকে চার দশকেরও বেশি সময় ধরে অগণিত অনুরাগীকে বিনোদন জুগিয়ে আসছেন সালমান খান। তার দীর্ঘ সফরে দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি। পাহাড়সম সম্পত্তির অধীশ্বরও হয়েছেন ভাইজান। 

    rnrn

    আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে- সালমান বছরে আয় করেন প্রায় ২০০ কোটি টাকা! সেই অনুপাতে বর্তমানে সালমানের মোট সম্পত্তির পরিমাণ ২ হাজার ৮৫০ কোটি টাকা! ১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল সালমানের প্রথম ছবি ‘বিবি হো তো অ্যায়সি’। এ ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করেন তিনি। ছবির জন্য তিনি পারিশ্রমিক নিয়েছিলেন ১১ হাজার রুপি। এখন তিনি ছবিপ্রতি ১০০ থেকে ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। সালমান ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবির জন্য পারিশ্রমিক নিয়েছেন ১২৫ কোটি টাকা। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির জন্য তিনি নিয়েছিলেন ১৩০ কোটি টাকা। এরপর টাইগার সিরিজের তৃতীয় পর্বে দর্শক আবারো সালমানকে দেখবেন। সেই ছবির জন্য অভিনেতা নাকি ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

    rnrn

    তারকাদের আয়ের আরেকটি উৎস বিজ্ঞাপন। ইনস্টাগ্রাম বা টুইটারে বিজ্ঞাপনী পোস্টপিছু ৫০ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। এছাড়াও সারা বছরে প্রায় ১০ থেকে ১৫টি ব্র্যান্ডের হয়ে প্রচার করেন সালমান। পাশাপাশি অভিনেতার রয়েছে নিজস্ব ব্যবসা। নিজস্ব প্রযোজনা সংস্থা, পোশাকের ব্র্যান্ড, জিমের সরঞ্জামের ব্র্যান্ড থেকেও তিনি প্রচুর অর্থ আয় করেন।

    rnrn

    সালমানের মতো তারকাকে ছোটপর্দায় নিজের ছবির প্রচার ছাড়া খুব একটা দেখা যায় না। তবে দীর্ঘ দিন তিনি রিয়্যালিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করছেন। শোয়ের প্রতি পর্বের জন্য প্রায় ১২ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। এছাড়াও দেশের কয়েকটি জনপ্রিয় স্টার্ট আপ কোম্পানিতেও তিনি বিনিয়োগ করেছেন।

    rnrn

    তার বাড়ি-গাড়ির সংখ্যাও কম নয়। পাশাপাশি এগুলোর দাম জানতেও অনেকেরই চক্ষু চড়কগাছ হতে পারে। অনুরাগীরা জানেন, মুম্বাইতে সালমান বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে একটি এক কামরার ফ্ল্যাটে থাকেন। সমীক্ষা অনুসারে ওই বাড়িটির দাম প্রায় ১১৫ কোটি টাকা। পানভেলে সালমানের একটি ফার্ম হাউস রয়েছে। সেটির দাম প্রায় ৯৪ কোটি টাকা। গোয়া বিচে অভিনেতার যে নিজস্ব হলিডে হোম রয়েছে।  সেটির দাম ৩৫ কোটি টাকা। মুম্বাইয়ের চিম্বাই রোডে তার একটি বাড়ি রয়েছে। সেটির দাম ১৭ কোটি টাকা। এছাড়াও মুম্বাই এবং দুবাই মিলিয়ে সালমানের আরও তিনটি বাড়ি রয়েছে।

    rnrn

    অডি, বিএমডব্লিউ, মার্সেডিজ়, রেঞ্জ রোভার ভোগ, ল্যান্ড ক্রুজার এবং একটি লেক্সাসসহ সালমানের ব্যক্তিগত মালিকানায় মোট ছয়টি বিলাসবহুল গাড়ি রয়েছে। মোটরবাইকের প্রতি সালমানের ভালোবাসা অনেকেরই জানা। তার কাছে সুপারবাইকও রয়েছে। সূত্রের খবর, সালমানের মোট চারটি মোটরবাইক রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • বহু বছর পর এক ফ্রেমে সালমান-ঐশ্বরিয়া, ছবি ভাইরাল

    সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের কথা কার না জানা। তাদের বিচ্ছেদ নিয়েও কম চর্চা হয়নি। এমনকি সালমানের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও এনেছিলেন ঐশ্বরিয়া। তারা বলিউডের অংশ হলেও পরস্পরকে যতটা সম্ভব এড়িয়ে চলতেন।  

    rnrn

    তবে গত শনিবার ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির পার্টিতে একফ্রমে বন্দি হন সাবেক এই যুগল। সঙ্গে অ্যাশের কন্যাও ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল সেই ছবিটি। খবর হিন্দুস্তান টাইমসের।

    rnrn

    প্রতিবেদনে বলা হয়, ‘নীতা মুকেশ আম্বানি কালচালার সেন্টারে’ পার্টির দ্বিতীয় দিনও হাজির হয়েছিলেন সালমান-শাহরুখরা। হলিউড তারকা টম হল্যান্ড, জেন্ডেয়ার সঙ্গে ছবির জন্য পোজ দিচ্ছিলেন তারা। সেই ছবিতে ধরা দেন হোস্ট নীতা আম্বানিও। ভাইরাল এই ছবিটি লক্ষ্য করলে স্পষ্টই দেখা যাবে ছবির একেবারে বাম দিকে মেয়ে আরাধ্যাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ঐশ্বরিয়া।  

    rnrn

    এদিন কালো রংয়ের সারারায় সেজেছিলেন ঐশ্বরিয়া। আরাধ্যার দেখা মিলল সোনালি সালোয়ার স্যুটে।  অন্যদিকে সবুজ রংয়ের ব্লেজার আর ম্যাচিং প্যান্টে পার্টির শোভা বাড়ান ‘ভাইজান’। 

    rnrn

    ছবিটি ভাইরাল হওয়ার পর একজন লিখেছেন, ‘একফ্রেমে সালমান-ঐশ্বরিয়াকে দাঁড় করানোর ক্ষমতা শুরু লিজেন্ড নীতা আম্বানিরই আছে’। 

    rnrn

    অন্য একজন লিখেছেন, ‘ক্যামেরাম্যানের প্রশংসা না করে থাকা যাচ্ছে না, সালমান-ঐশ্বরিয়াকে একফ্রেমে বন্দি করা! অসাধারণ কীর্তি’। অনেকেই এই ফ্রেম দেখে বিশ্বাসই করতে পারছেন না যে সালমান-ঐশ্বরিয়া অজান্তে হলেও একসঙ্গে লেন্সবন্দি হয়েছেন!

    বিনোদন ডেস্ক