Home / Entertainment / সব শ্রেণি-পেশার মানুষকে শ্রদ্ধা জানিয়ে যা বললেন শাকিব খান

সব শ্রেণি-পেশার মানুষকে শ্রদ্ধা জানিয়ে যা বললেন শাকিব খান

আজ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, যা শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসকে স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ দিন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য—‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত।’

এই উপলক্ষে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান শুটিং ইউনিটে কাজ করা কর্মীদের প্রতি সম্মান জানিয়েছেন। তিনি তার ফেসবুক পেজে এক বার্তায় ক্যামেরার পেছনে নিরলস পরিশ্রম করে যাওয়া মানুষদের অবদানের কথা তুলে ধরেন।

বার্তায় তিনি বলেন, শুটিংকর্মীসহ বিভিন্ন পেশার নেপথ্যের যারা কাজ করেন, তাদের শ্রম ও নিষ্ঠার কারণেই কর্মক্ষেত্র এবং আমাদের স্বপ্নের পৃথিবী এগিয়ে যাচ্ছে।

এদিকে, বর্তমানে শাকিব খান ‘রকস্টার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটির গল্প, নির্মাণ ও তার চরিত্রে নতুনত্ব আনার চেষ্টা চলছে। এর চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন এবং পরিচালনা করছেন আজমান রুশো।

এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। এর আগে তারা ‘তাণ্ডব’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *