Home / Entertainment / ফুলের পাপড়ি ছুড়তেই ছুটে পালালেন বিজয়, হাসির রোল নেটদুনিয়ায়

ফুলের পাপড়ি ছুড়তেই ছুটে পালালেন বিজয়, হাসির রোল নেটদুনিয়ায়

সম্প্রতি দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়কে ঘিরে এক মজার কাণ্ড ঘটে গেল রাস্তার মাঝখানে। নিজের সিনেমার প্রচার বা হয়তো কোনো কর্মসূচির জন্য সাইকেল চালিয়ে যাচ্ছিলেন তিনি। আচমকাই এক অতি-উৎসাহী ভক্ত তার ওপর একরাশ ফুলের পাপড়ি ছুড়ে মারেন। আর তাতেই ঘটে বিপত্তি। যে কিনা পর্দায় একাই একশ গুণ্ডাকে ধুলোয় মিশিয়ে দিতে পারেন, সে কিনা বাস্তবে একমুঠো ফুলের পাপড়িই যে তাকে এভাবে নাজেহাল করে ছাড়বে, তা কে জানত।

এমনিতেই থালাপতি বিজয় তার শান্ত স্বভাবের জন্য পরিচিত। তবে এই সাইকেল সফরের মাঝপথে ঘটা ছোট্ট দুর্ঘটনাটি যে তাকে এভাবে খবরের শিরোনামে নিয়ে আসবে, তা সম্ভবত তিনি নিজেও কল্পনাও করেননি। এর আগে বলিউড অভিনেতা রণবীর সিং যেমন কোনো কথা না বলে ধ্রুব রাঠীকে বিঁধেছিলেন, ঠিক তেমনি এ অভিনেতাও যেন কোনো কথা না বলে স্রেফ নিজের প্রতিক্রিয়া দিয়ে নেটপাড়া মাতিয়ে দিলেন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, থালাপতি বিজয় বেশ মনোযোগ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ পাপড়িগুলো তার মুখের সামনে আসতেই তিনি থতমত খেয়ে যান। ব্যালেন্স সামলাতে গিয়ে তার চোখেমুখে যে আতঙ্কের ছাপ ফুটে ওঠে, তা ফ্রেমবন্দি হতেই মিমারদের পোয়াবারো। 

ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ট্রলিং আর মিমের বন্যা। ভক্তদের একাংশ যখন এই ভালোবাসার বহির্প্রকাশ দেখে মুগ্ধ, তখন নেটিজেনরা রসিকতা করে বলছেন— ‘ভাই, এটা ফুলের পাপড়ি ছিল, বোমা নয়!’ আরেক নেটিজেন লিখেছেন— ‘বিজয় ভাবছিলেন হয়তো কোনো শত্রু আক্রমণ করল!’ 

সাইকেলের প্যাডেল আর পাপড়ির এই যুগলবন্দিকে হরেক রকমের মজার ক্যাপশনে ভরিয়ে দিয়েছেন। বিজয়ের সেই মুহূর্তের ‘প্যানিক ফেস’ বা আতঙ্কিত মুখভঙ্গি এখন স্টিকার আর জিআইএফ হিসেবে স্মার্টফোনে ফোনে ঘুরছে।

উল্লেখ্য, অভিনেতা থালাপতি বিজয় এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। আসন্ন তামিলনাড়ু নির্বাচনে তার দল তামিলগা ভেট্রি কড়গম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার শেষ সিনেমা ‘জন নায়াগান’ এখনো মুক্তি পায়নি। যদিও সিনেমাটি অন্তর্জালে লিক হয়ে গেছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *