Home / Entertainment / অপুর জন্য কলেজ গেটে দাঁড়িয়ে থাকতেন শাকিব

অপুর জন্য কলেজ গেটে দাঁড়িয়ে থাকতেন শাকিব

ঢালিউডের জনপ্রিয় নায়ক-নাইকা হলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ঢালিউডের কিং খান খ্যাত শাকিব খানের স্ত্রী অপু বিশ্বাস এখন নিজ জন্মস্থান বগুড়ায় অবস্থান করছেন। 

বগুড়াতেই তার বেড়ে ওঠা। পড়া লেখা করেছেন বগুড়া মহিলা কলেজে। এখানে তার অনেক স্মৃতি রয়েছে। একসময় এই কলেজের সামনে দাঁড়িয়ে থাকতেন চিত্রনায়ক শাকিব খান। সাবেক স্বামীর সঙ্গে তৈরি হওয়া সেইসব স্মৃতিও রোমন্থন করেছেন এই অভিনেত্রী।

জীবনের বিশেষ সময়ের স্মৃতির চারণ করে সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘কলেজ গেটের সঙ্গে আমার ব্যক্তিগত অনেক স্মৃতি আছে; যেখানে অনেকে এসে দাঁড়িয়ে থাকতেন, যখন নায়িকা হয়েছি, তখন একজন এসে দাঁড়িয়ে থাকতেন।’

সেই একজনটা কি ঢালিউডের কিং খান খ্যাত শাকিব খান। এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাসের সোজাসাপ্টা জবাব, ‘হ্যাঁ, হ্যাঁ, এই কলেজের সামনে এসে দাঁড়িয়ে থাকতেন। আমাদের কলেজটির বিপরীত পাশে একটা ডিপার্টমেন্টাল স্টোর ছিল। ওটার কর্নারে সে দুই দিন দাঁড়িয়েছিল। ওই জায়গাটি এখন দেখলে কেমন জানি লাগে।’  

এই কলেজের সামনে এলে স্মৃতিগুলো কী মনে পড়ে? জবাবে অপু বিশ্বাস বলেন, ‘অবশ্যই। ক্যারিয়ারের প্রথম দিকের অনুভূতিগুলো ফিরে আসে।’

অভিনেত্রী আরও বলেন, ‘এই কলেজে আমার অনেক মজার স্মৃতি আছে। আমাদের কলেজের সাথেই আজিজুল হক কলেজ; আমাদেরটা মহিলা কলেজ। আমাদের জন্য বাস ছিল। আমরা যখন অবসর সময় পেতাম, ফ্রি টাইমে বাসে উঠে যেতাম এবং বান্ধবীরা মিলে অনেক মজা করতাম। তখন আমরা অনেক স্বাধীনতা পেয়েছি। আমরা কলেজ ফাঁকি দিয়ে মহাস্থনগড়েও গিয়েছি।’

স্পোর্টস ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *