Home / Entertainment / মুম্বাইয়ে ফ্ল্যাট ভাড়া পাচ্ছেন না আলিয়া, দায়ী করলেন নওয়াজকে

মুম্বাইয়ে ফ্ল্যাট ভাড়া পাচ্ছেন না আলিয়া, দায়ী করলেন নওয়াজকে

নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং স্ত্রী আলিয়ার কলহ এখনও অব্যাহত। সম্প্রতি আলিয়া জানিয়েছেন, তাদের সন্তানরা নাকি নওয়াজকে ছাড়াই বড় হয়েছে। তাদের বাবা তাদের কাছে থাকত না কখনই। 

rnrn

আইনি ঝামেলা চলাকালীন আলিয়া আরও জানান, অভিনেতা কখনই তাদের সন্তানদের দায়িত্ব নেননি, মানুষ করেননি। ওরাও অভিনেতার সঙ্গে থাকতে চায় না।

rnrn

হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, তিনি সন্তানদের সঠিকভাবে মানুষ করার জন্য, তাদের বড় করে তোলার জন্য সেটেল হতে চান। তিনি মুম্বাইয়ে ফ্ল্যাট খুঁজছেন কিন্তু ভাড়া পাচ্ছেন না। এজন্য তিনি নওয়াজকে দায়ী করেছেন।

rnrn

অন্যদিকে কোর্টে নওয়াজ সন্তানদের কাস্টডি দাবি করেছেন। তাদের মেয়ে সোরার বয়স এখন ১৩ আর ছেলে ইয়ানি সিদ্দিকির বয়স বর্তমানে ৭। অভিনেতা যতই তার সন্তানদের নিজের কাছে রাখতে চান তার স্ত্রী বারবার দাবি করে চলেছেন যে তাদের বড় হয়ে ওঠার নেপথ্যে নওয়াজের কোনও হাত নেই। তিনি কোনও দায়িত্ব পালন করেননি।

rnrn

তিনি বলেন, নওয়াজউদ্দিন নাকি তাদের সঙ্গে খুব কম দেখা করতে যেতেন। তার কথা অনুযায়ী, 'নওয়াজ সন্তানদের তেমনভাবে সময় দিত না। ওরা জানেই না বাবা মানে কী বা বাবার সঙ্গে সন্তানদের সম্পর্ক কেমন হয়। আমার ছেলেটি ভীষণ ছোট ও বাবা শব্দটা ভীষণই কম উচ্চারণ করে। কারণ ও তো বাবাকে সেই অর্থে দেখেইনি, পায়নি। ও জানে বাবা আছে, কিন্তু বাবার আদর ভালোবাসা কী- সেটা ও জানে না। আর মেয়ে একটু বড়, ওর বয়স ১৩। ও আমাদের মধ্যে হওয়া প্রতিটা ঝামেলা, অশান্তি দেখেছে। আমি যখন ওকে জিজ্ঞাসা করি, বাবার কাছে যাবে কি না, ও বারবার বলে না।'

rnrn

বর্তমানে তিনি একা তাদের সন্তানদের বড় করতে চাইছেন। নওয়াজের পদবী থেকে ছুটকারা পেতে চান আলিয়া। কিন্তু সেখানেও গোল বেঁধেছে।

rnrn

তিনি আরও জানান, এখন মুম্বাইতে তার পক্ষে থাকা দুঃসহ হয়ে উঠেছে। কারণ তিনি থাকার জন্য কোনও ফ্ল্যাট ভাড়া পাচ্ছেন না।

rnrn

তিনি বলেন, মুম্বইতে কেউ আমাকে ফ্ল্যাট ভাড়া দিচ্ছেন না। যেখানেই যাচ্ছি না কেন সেখানে না করে দিচ্ছে। আমাদের সম্পর্কের এই ঝামেলার জন্যই অসুবিধায় পড়তে হচ্ছে। সবাই ভাবছে আমায় ঘর ভাড়া দিলে তাদের বিপদে পড়তে হবে পরে।

rnrn

প্রসঙ্গত, ২০০৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলিয়া এবং নওয়াজউদ্দিন। বর্তমানে তাদের ডিভোর্সের কেস চলছে। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *