Home / Entertainment / বন্ধু হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে যা বললেন কুমার বিশ্বজিৎ

বন্ধু হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে যা বললেন কুমার বিশ্বজিৎ

দেশের বরেণ্য সংগীতশিল্পী ও সুরকার কুমার বিশ্বজিৎ প্রিয় বন্ধুর এমন অনন্য অর্জনে আনন্দ শেয়ার করে নিয়েছেন । হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন— ‘বন্ধু, তোর ‘স্বাধীনতা পদক’ প্রাপ্তিতে আমি ভীষণ আনন্দিত। তোর জন্য রইল অনেক ভালোবাসা আর শুভকামনা।’

হানিফ সংকেত দীর্ঘ সময় ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে সমাজ সচেতনতামূলক কর্মকাণ্ড ও সুস্থধারার বিনোদন দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করে চলেছেন। তার এই অর্জনে বিনোদন জগতের তারকা থেকে শুরু করে সাধারণ দর্শকরাও সামাজিক মাধ্যমে আনন্দ প্রকাশ করছেন। দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে তার বিচরণ কয়েক দশকের। ‘ইত্যাদি’র মাধ্যমে তিনি জয় করেছেন কোটি মানুষের হৃদয়। 

এবার সেই কাজের অনন্য স্বীকৃতি হিসেবে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ (স্বাধীনতা পদক) পেতে যাচ্ছেন গুণী সঞ্চালক, নির্মাতা ও লেখক একেএম হানিফ।

চলতি বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ১৫ বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে। যেখানে সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য হানিফ সংকেতের নাম ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় এই স্বীকৃতির খবর প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন তিনি। 

বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করায় সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন হানিফ সংকেত। সেই পোস্টে এ নির্মাতা লিখেছেন, ‘সুহৃদ, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করেছেন। এই অর্জন আমার একার নয়। যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘযাত্রা সম্ভব হয়েছে, এই অর্জন তাদের সবার।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *