Home / Entertainment / ‘ডিভোর্সের পর বলেন খারাপ মেয়ে, ফের বিয়ে হলে বলেন- কত নম্বর’

‘ডিভোর্সের পর বলেন খারাপ মেয়ে, ফের বিয়ে হলে বলেন- কত নম্বর’

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যু নিয়ে যখন দেশজুড়ে আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তে সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া।  

বৃহস্পতিবার পোস্টে তিনি লিখেছেন, কেউ আত্মহত্যা করলে সবার খুব মায়া হয়! আর আত্মহত্যা না করে ডিভোর্স হলে বলেন— খারাপ মেয়ে, নষ্টা, বাচ্চার জন্যও বিয়ে টিকাতে পারল না, ছাড় না দিলে বিয়ে টিকে না, এই যুগের মেয়েরা বেশি ফেমিনিজম শিখছে, ব্লা ব্লা।

শবনম ফারিয়া তার পোস্টে আরও উল্লেখ করেন, ডিভোর্সের পর আবার কখনো বিয়ে হলে বলেন বা*ভাতা**রি, কত নম্বর বিয়ে, এইটা কয়দিন টিকবে দেখবো, এত ঢং কইরেন না জামাই নিয়ে, এইটাও টিকবে না, ব্লা ব্লা।

নেটিজেনদের ভাবনা, ইকরার আত্মহত্যার প্রেক্ষাপটে সমাজের এই দ্বিমুখী আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। 

উল্লেখ্য, ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় উত্তাল দেশের শোবিজ অঙ্গন। ইকরার মৃত্যুর পর থেকে অভিনেতা জাহের আলভী ও তার সহকর্মী ইফফাত আরা তিথির সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। অভিযোগ, আলভীর সঙ্গে তিথির বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সৃষ্ট দাম্পত্য কলহ থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় শোবিজ সংশ্লিষ্টদের একাংশ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *