Home / Entertainment / রাজপাল জেল থেকে মুক্তি পেয়ে সালমানকে ধন্যবাদ জানানোর ভিডিও ভাইরাল, আদৌ কি সত্যি?

রাজপাল জেল থেকে মুক্তি পেয়ে সালমানকে ধন্যবাদ জানানোর ভিডিও ভাইরাল, আদৌ কি সত্যি?

এ মুহূর্তে বলিউড অভিনেতা রাজপাল যাদব দিল্লির তিহার জেলে রয়েছেন। বহু বছর ধরে চলা চেক বাউন্স মামলায় আত্মসমর্পণের পর থেকে তিনি কারাগারে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিল্লি হাইকোর্ট রাজপাল যাদবের জামিন আবেদন ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন।

এর মধ্যে এ অভিনেতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে। এ ভাইরাল ভিডিওতে রাজপাল যাদবকে সালমান খানকে ধন্যবাদ জানাতে দেখা গেছে। সেই ভিডিওতে দাবি করা হয়েছে যে, অভিনেতা রাজপাল যাদব জেল থেকে মুক্তি পেয়েছেন এবং সালমানকে তাকে সাহায্যের জন্য ধন্যবাদ জানাচ্ছেন। 

ভাইরাল হওয়া সেই ভিডিওতে রাজপাল যাদব বলছেন, ‘সালমান ভাই আমার বড় ভাইয়ের মতো। আজ সালমান ভাইয়ের সঙ্গে বসে আমার খুব আনন্দ হচ্ছে।’ রাজপাল বলছেন যে, সালমান খানের মতো কাউকে খুঁজে পাওয়া কঠিন। ভিডিওতে সাংবাদিকরা রাজপালকে তার জামিন সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন। রাজপাল উত্তর দিয়েছিলেন— ‘আমি সত্যিই স্বস্তিবোধ করছি।’

এই ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এক নেটিজেন ভিডিওটি শেয়ার করে জানতে চেয়েছেন যে, রাজপাল যাদব কি সত্যি জেল থেকে বেরিয়ে এসেছেন? তিনি আবার সালমান খানকে সাহায্য করার জন্য ধন্যবাদও জানিয়েছেন। রাজপাল যাদবের জামিনের জন্য অনেক নেটিজেনই সালমান খানকে ধন্যবাদ জানাচ্ছেন। তবে এক নেটিজেন ভিডিওটিতে মন্তব্য করেছেন, ‘ভুয়া খবর। রাজপাল যাদব এখনো জেলে।’ অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘এটা রাজপালের একটি পুরোনো ভিডিও। ভিডিওটি শেয়ার করার আগে আপনার খবরটি যাচাই করে নেওয়া উচিত ছিল।’

রাজপাল যাদবের এ ভিডিওটি জেল থেকে মুক্তি পাওয়ার পরের ঘটনা, এটা ঠিক। কিন্তু এটি অভিনেতার একটি পুরোনো ভিডিও। ২০১৮ সালে তার কারাবাসের সময় তোলা হয়েছিল। রাজপাল যাদব সেই সময় প্রায় তিন মাস জেলে ছিলেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *