Home / Entertainment / হলিউড অভিনেত্রীর গলায় ‘তাজমহল নেকলেস’, ভারতীয়দের কটাক্ষ

হলিউড অভিনেত্রীর গলায় ‘তাজমহল নেকলেস’, ভারতীয়দের কটাক্ষ

‘কোহিনুর’ হীরা ভারতের এক ইতিহাস বহন করে, যা ব্রিটিশ মিউজিয়ামে শোভা বাড়াচ্ছে বছরের পর বছর। বারবার তা ফেরাতে উদ্যোগী হয়েছে ভারত। কিন্তু তা নিয়ে কম তোড়জোড় হয়নি। এ নিয়ে বছরের পর বছর বাকবিতণ্ডা চলছেই। আর তাতে এবার নবতম সংযোজন হয়েছে সাম্প্রতিককালে হলিউড অভিনেত্রীর গলার হার, যা মোগলদের সম্পত্তি ছিল একসময়। ঠিক কী ঘটেছিল সেই সময়?

মোগল সাম্রাজ্যের ঐতিহ্যবাহী গহনা আজ জ্বলজ্বল করছে হলিউড অভিনেত্রী মার্গট রবির গলায়। সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই কটাক্ষবাণে বিঁধলেন ভারতীয়ররা। নূরজাহানের এই বিশেষ লকেটযুক্ত হার যদিও পরবর্তীকালে তুলে দেওয়া হয়েছিল সেই সময়ের মোগল সাম্রাজ্যের উত্তরসূরি সম্রাট শাহজাহানের হাতে। 

সম্রাট আবার সেই বিশেষ হার উপহার দিয়েছিলেন তার স্ত্রী মমতাজ মহলকে। আর সেখান থেকেই এর নাম হয় ‘তাজমহল নেকলেস’, যা ১৭৩৯ সালে নাদির শাহের ভারত আক্রমণকালে হারিয়ে ফেলেন মোগলারা। সেখান থেকেই হাতবদল হয়ে তা পৌঁছে যায় মার্কিন মুলুকে। পরবর্তীকালে এই হার তিন লাখ ৫০ হাজার ডলারের বিনিময়ে কেনেন অভিনেতা রিচার্ড বার্টন। আর তিনি সেই হার উপহার দেন আমেরিকান অভিনেত্রী এলিজাবেথ টেলরকে, তার ৪০তম জন্মদিনে। বলে রাখা প্রয়োজন— ২০১১ সালে এলিজাবেথ টেলরের প্রয়াণের পর তা নিলামে উঠেছিল প্রায় ৭৫ কোটি টাকায়।

এদিকে হলিউড অভিনেত্রী মার্গট রবি লস অ্যাঞ্জেলেসে তার আসন্ন ‘ওয়াদারিং হাইটস’ সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন নজর কাড়া সাজে। অফ শোল্ডার পোশাক, মানানসই হেয়ারস্টাইল ও মেকআপে নজর কেড়েছিলেন তিনি। তবে এসবের মাঝেও যা সব থেকে বেশি নজর কাড়েন অভিনেত্রী, তা হচ্ছে তার গলার হার। সামাজিক মাধ্যমে ইতোমধ্যে সেই ছবি ভাইরাল হয়ে পড়ে। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন ভারতীয়রা। 

হলিউড অভিনেত্রী মার্গট রবিকে গলার হারসমেত দেখে ভারতের নাগরিকরা রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। কারণ অভিনেত্রীর গলার সেই হারটি প্রধানত মোগল সাম্রাজ্যের সম্পত্তি, যা ‘তাজমহল নেকলেস’ নামেও পরিচিত, যা মোগল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী তথা বেগম নূরজাহানকে উপহার দিয়েছিলেন। 

১৬০০ শতকে সেই উপহার তিনি দেন তার স্ত্রীকে। এমনকি ওই হারের হীরা ও রুবিখচিত লকেটে পার্সি ভাষায় খোদাই করা রয়েছে নূরজাহানের নাম। এবার বছর পঁয়ত্রিশের অভিনেত্রী মার্গট সেই হার পরে এসে তার অগ্রজ অভিনেত্রী এলিজাবেথ টেলরকে শ্রদ্ধা জানান।

‘ওয়াদারিং হাইটস’ সিনেমার প্রিমিয়ারে অভিনেত্রী মার্গট রবি বলেন, ‘এ গহনা পরার জন্য এর থেকে উপযুক্ত সন্ধ্যা বোধহয় আর একটিও হবে না।’ সঙ্গে এর ইতিহাস তুলে ধরতে গিয়ে তিনি বলেন, এই হার একসময়ে অভিনেত্রী এলিজাবেথ টেলরের ছিল। পরে তা তিনি পেয়েছেন। আর তারপরই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে মার্গট রবিকে শিক্ষা দিতে ওঠেপড়ে লাগেন। সেই সঙ্গে এর সঠিক ইতিহাস জানানোর জন্যও ভারতীয় নেটিজেনরা উদ্যোগী হন। 

মার্গটের দিকে তীব্র কটাক্ষ ধেয়ে আসে আচমকাই। সবাই হলিউড অভিনেত্রীকে কটাক্ষ করতে থাকেন। এ নিয়ে একাধিক ভারতীয়র কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তারা বলেন, এর সঠিক ইতিহাস আপনি জানেনই না। এটি ভারতের সম্পদ। এটি ‘তাজমহল নেকলেস’। আপনি এই আসল সত্যিটা বলেননি। ভারতের সম্পদ ভারতে ফেরত পাঠান। লুটের মাল ফেরত দিন। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *