Home / Entertainment / সালমানের পর এবার রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণ, নেপথ্যে কারা?

সালমানের পর এবার রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণ, নেপথ্যে কারা?

সপ্তাহান্তের গভীর রাত। নিশ্চিন্তে ঘুমিয়ে জুহু অঞ্চল। আর জুহু এলাকায় বেশিরভাগ বলিতারকাদের বসবাস। আচমকা গুলির শব্দে খান খান, জুহু এলাকা নিস্তব্ধতা। আতঙ্ক যেন পিছু ছাড়ে না বলিউডের তারকাদের। এভাবেই শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতে একের পর এক গুলি চলল পরিচালক রোহিত শেঠির বাড়ির সামনে। 

পুলিশ সূত্রে জানা গেছে, পরপর চারবার গুলি চলে রোহিত শেঠির বাড়ির সামনে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তদন্ত শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, পরিচালকের বাড়ির বাইরে একের পর এক গুলির শব্দ পাওয়া গেছে। আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। এক ফটোসাংবাদিকের তোলা ভিডিওতে দেখা গেছে, কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত মুম্বাই পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য সব দিক নিশ্চিত করতে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেননি। গুলিবর্ষণের ঘটনা এবং হামলাকারীকে শনাক্ত করতে পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে রয়েছে। 

এদিকে সংবাদমাধ্যমকে মুম্বাই পুলিশ কমিশনার জানিয়েছেন, রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আমরা অপরাধীদের শনাক্ত করার জন্য সব সম্ভাব্য দিক খতিয়ে দেখছি। মুম্বাইয়ে এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছিল। 

২০২৪ সালের এক ভোরে সালমান খানের বান্দ্রার বাড়িতেও একই ঘটনা ঘটেছিল। দুই হামলাকারী চারটি গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে সামাজিক মাধ্যমে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নেতৃত্বাধীন দল এ গুলিবর্ষণের দায় স্বীকার করেছিল।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *