Home / Entertainment / এআর রহমানের মন্তব্যে যা বললেন আমাল মালিক

এআর রহমানের মন্তব্যে যা বললেন আমাল মালিক

সংগীত জগতের সুরস্রষ্টা অস্কারজয়ী সুরকার এআর রহমান হিন্দি সিনেমা জগতে ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে মন্তব্য করে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। বলিউডে তাকে ‘কোণঠাসা’ করা হচ্ছে—এমন দাবি তারকাদের মতভেদ থাকলেও এ সুরকারের মন্তব্য নিয়ে এখনো চর্চা চলমান। দীর্ঘদিন কাজ না পাওয়ার অভিজ্ঞতা নিয়ে মন্তব্য করেন কিংবদন্তি সংগীত পরিচালক এআর রহমান। এবার তার সেই বক্তব্যের আংশিক সমর্থন জানালেন আরেক সংগীতশিল্পী ও সুরকার আমাল মালিক। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ সংগীতশিল্পী বলেন, ইন্ডাস্ট্রিতে ‘গ্রুপিজম’ ও স্বজনপোষণের বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। অনেক ক্ষেত্রেই নির্মাতারা তাদের পছন্দের কয়েকজন শিল্পীকেই বারবার কাজের সুযোগ দিয়ে থাকেন। এতে করে কিছু শিল্পী নিয়মিত কাজ পেলেও অন্যরা বঞ্চিত হন বলে জানান আমাল মালিক। 

এ সংগীতশিল্পী আরও বলেন, এ প্রবণতার কারণে নামি সুরকারদের কাজের পরিসরও কমে যাচ্ছে।  একজন প্রতিষ্ঠিত শিল্পী যদি কাজের সুযোগ না পান, তাহলে নতুনদের টিকে থাকা আরও কঠিন হয়ে পড়ে।

এআর রহমানের ধর্মীয় বিভাজনের অভিযোগ প্রসঙ্গে আমাল মালিক বলেন, শিল্পের দিক থেকে আনা অভিযোগগুলো যথার্থ হলেও সাম্প্রদায়িক বিভাজনের বিষয়টি তিনি সমর্থন করেন না। তিনি বলেন, অনেক পরিচালক নির্দিষ্ট একজন সংগীত পরিচালকের সঙ্গে নিয়মিত কাজ করেন এবং এ ধরনের জুটি ইন্ডাস্ট্রিতে নতুন নয়। নির্মাতা মণিরত্নমের ছবিতে এআর রহমানের দীর্ঘদিনের কাজের কথাও উল্লেখ করেন আমাল মালিক।

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *