Home / Entertainment / ৪০—এ সিদ্ধার্থ, কত টাকার মালিক?

৪০—এ সিদ্ধার্থ, কত টাকার মালিক?

বলিউডের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ সিনেমার মাধ্যমে রুপালিপর্দায় পা রেখেছিলেন। কোনো তারকাসন্তান নন, বরং ‘আউটসাইডার’ হিসেবেই যাত্রা শুরু করেছিলেন তিনি। শুক্রবার (১৬ জানুয়ারি) এ তারকার ৪১তম জন্মদিন। ক্যারিয়ারের চড়াই-উতরাই পেরিয়ে আজ তিনি শুধু একজন সফল অভিনেতাই নন, বরং অঢেল সম্পত্তির মালিকও হন।

বাইকপ্রেমী অভিনেতার গাড়ির প্রতি টান চিরকালীন। তার গ্যারেজে শোভা পাচ্ছে চার কোটি টাকা মূল্যের ‘রেঞ্জ রোভার’ এবং এক কোটি ৮৬ লাখ টাকার ‘মার্সিডিজ বেঞ্জ’। আর ১৮ লাখ টাকা দামের একটি ‘হার্লে ডেভিডসন’ বাইকও রয়েছে তার সংগ্রহে।

এ ছাড়া সিদ্ধার্থ মালহোত্রার মুম্বাইয়ের অভিজাত এলাকা পালি হিলসে রয়েছে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। আরব সাগরের পানে চেয়ে থাকা সেই বাড়িটির অন্দরসজ্জা করেছেন খোদ শাহরুখপত্নী গৌরী খান। বিশালাকার বারান্দা সমৃদ্ধ সেই বাড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় ৭০ কোটি টাকা। বর্তমানে স্ত্রী দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি ও সন্তানকে নিয়ে এখানেই সুখের সংসার  করছেন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ৪০ বছর বয়সে এসে সিদ্ধার্থ মালহোত্রার মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০৫ কোটি টাকা। বর্তমানে প্রতিটি সিনেমার জন্য ১৫ থেকে ২০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের জগতেও তার চাহিদা রয়েছে তুঙ্গে। নামি সব ব্র্যান্ডের প্রচারের জন্য অভিনেতা নিয়ে থাকেন দুই থেকে তিন কোটি টাকা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *