Home / Entertainment / ভক্তদের প্রশংসায় ভাসছেন পূজা চেরি

ভক্তদের প্রশংসায় ভাসছেন পূজা চেরি

ঢাকাই সিনেমার হালের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। দেশীয় চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত নায়িকাও তিনি। সম্প্রতি এই তারকা তার সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে বেশ আলোচনায় এসেছেন। রোববার (১১ জানুয়ারি) পূজার শেয়ার করা ওই ভিডিওতে তার ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে অভিনেত্রীকে প্রশংসায় ভাসান। 

ভিডিওটি মূলত পূজা চেরির নতুন একটি ফটোশুটের অংশ।  সেখানে দেখা যায়, পূজা চেরি লাল রংয়ের এক দারুণ বোল্ড লেহেঙ্গা পরে মোমের আলোতে দাঁড়িয়ে আছেন। পোশাকটির সঙ্গে রুপালি জারদৌসি কাজের লেহেঙ্গা এবং কারুকার্যখচিত ওড়না তাকে যেন আরও আকর্ষণীয় করে তুলেছে। 

ভারী মেকআপ ও গয়নার সঙ্গে অভিনেত্রী ছোট আকারের টিকলি, ম্যাচিং আংটি এবং একগুচ্ছ চুরি পরেছেন। তার খোলা চুল, লাল রংয়ের সাজ এবং পুরো লুকের মধ্যে ফুটে উঠেছে ভালোবাসা, আবেগ, শক্তি আর সাহসের বার্তা। নতুন এই লুকে হাজির হয়েই ভক্তদের ব্যাপক প্রশংসা পান এই তারকা। 

এদিকে, নতুন করে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা। এর একটি হল নির্মাতা রেদওয়ান রনির চলচ্চিত্র ‘দম’, যেখানে প্রথমবারের মতো আফরান নিশোর বিপরীতে দেখা যাবে তাকে। আরেকটি ছবির নাম ‘দরদিয়া’। এই দুটি ছবি নিয়েও তার ভক্তরা বেশ আশাবাদী। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *