Home / Entertainment / ১৮ বছরের কিশোরীর সঙ্গে গোয়ার সমুদ্রতটে কার্তিক?

১৮ বছরের কিশোরীর সঙ্গে গোয়ার সমুদ্রতটে কার্তিক?

প্রেম করছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান- সামাজিক মাধ্যমে গোয়া থেকে ছবি শেয়ার করতেই এমন জল্পনা তৈরি হয়েছে। গোয়ায় নাকি ইংল্যান্ডের কিশোরী কারিনা কুবিলিয়ুটের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেতা। সত্যিই কি কার্তিকের নতুন প্রেমিকা কারিনা?এমন প্রশ্নের উত্তরে যে কথা বললেন ১৮ বছরের কিশোরী কারিনা কুবিলিয়ুট।

সামাজিক মাধ্যমে গোয়া থেকে একটি ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান। সেই ছবিতে শুধুই তার একজোড়া পা দেখা যাচ্ছিল। একই সময়ে কারিনাও একটি ছবি তার সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন। একই সমুদ্রসৈকত  বুঝতে অসুবিধা হয়নি নেটিজেনদের। 

কার্তিকের সেই ছবিতে একটি ভলিবলের কোর্টও দেখা গিয়েছিল, যা কারিনার ছবিতেও দৃশ্যমান। কার্তিক ইনস্টাগ্রামে কারিনাকে অনুসরণও করছিলেন। কিন্তু গুঞ্জন ছড়ানোর পরেই অভিনেতা ১৮ বছরের কিশোরীকে ‘আনফলো’ করে দেন।

এরপর কারিনা কুবিলিয়ুট দাবি করে বলেন, তিনি মোটেই কার্তিকের প্রেমিকা নন। এক নেটিজেন কারিনার উদ্দেশে লিখেছেন—দয়া করে কার্তিকের থেকে পালাও। আমার কথা শোনো, কার্তিকের সঙ্গে প্রেম করা ঠিক নয়। ও তোমাকে ছেড়ে দেবে। তাই ও ছাড়ার আগে তুমি ওকে ছেড়ে দাও। সেই পোস্টে গিয়েই কারিনা মন্তব্য করেছেন, আমি ওর প্রেমিকা নই।

উল্লেখ্য, ইংল্যান্ডের কার্লিসল কলেজের ছাত্রী কারিনা। তিনি পেশায় একজন ‘চিয়ারলিডার’। কার্তিক ও কারিনার বয়সের ব্যবধান নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। কয়েক মাস আগেই কার্তিকের সঙ্গে নাম জড়িয়েছিল দক্ষিণী তারকা শ্রীলীলার। তারা একটি ছবিতে একসঙ্গে কাজও করেছেন। যদিও কার্তিক বা শ্রীলীলা এ নিয়ে মুখ খোলেননি।

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *