শাহরুখ-দীপিকার সঙ্গী এবার নয়নতারা

Written by

in

জুটি বেঁধে 'পাঠান' সিনেমার গানে দর্শক মাতিয়েছিলেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকান। 'জওয়ান' সিনেমার গানেও ফের দেখা মিলবে তাদের। তবে সঙ্গে থাকছেন নয়নতারাও।

rnrn

এপ্রিলের শুরুর দিক থেকেই জওয়ান ছবির গানের শুটিং শুরু করবেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, নয়নতারা। এই গানগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে আশা করা হচ্ছে— এগুলো দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলবে।

rnrn

আর এই চার্টবাস্টারের হাত ধরেই ছবিটি হিট করে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। সূত্রের খবর, এপ্রিল মাসে এই ছবির দুটি গানের শুটিং করা হবে। এই ছবির প্রথম গানটির শুটিং করবেন শাহরুখ খান ও নয়নতারা। 

rnrn

জওয়ান ছবিটি পরিচালনা করছেন দক্ষিণী পরিচালক অ্যাটলি। শাহরুখের পাঠানের দিকে নজর রেখে মনে করা হচ্ছে এই ছবিটিও ব্লকব্লাস্টার হিট হতে চলেছে।

rnrn

এই ছবির সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানিয়েছেন, প্রথম গানের শুটিং সম্পন্ন হলেই এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে হয়তো এই ছবির দ্বিতীয় গানের শুটিং হয়ে যাবে। জানা গেছে ১৫ এপ্রিলের মধ্যে এই দ্বিতীয় গানটির শুটিংও শেষ করা হবে। দ্বিতীয় গানে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকানকে।

rnrn

আশা করা হচ্ছে, ২ জুন মুক্তি পাবে অ্যাটলির জওয়ান ছবিটি। এখানে প্রধান ভূমিকায় শাহরুখ ছাড়াও দেখা যাবে নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা প্রমুখকে। তবে বিজয়কে এখানে নেগেটিভ চরিত্রে দেখা যাবে। দীপিকাকে এখানে হয়তো ক্যামিও চরিত্রে দেখা যাবে।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *