Home / Entertainment / ঈদে সালমার ‘আসমান ভরা তারা’

ঈদে সালমার ‘আসমান ভরা তারা’

ঈদুল ফিতর উপলক্ষে সঙ্গীতাঙ্গনের ব্যস্ততা বেড়েছে। নতুন গান ও মিউজিক ভিডিও নির্মাণ কাজে ব্যস্ত সবাই। এরই মধ্যে ফোক গানের সঙ্গীতশিল্পী সালমা নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। 

rnrn

‘আসমান ভরা তারা’ শিরোনামের এ গানটি লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ। সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। শিগগিরই এ গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। 

rnrn

এতে সালমা মডেল হিসেবে থাকতে পারেন বলে জানা গেছে। 

rnrn

নতুন গান প্রসঙ্গে সালমা বলেন, ‘গানের কথা চমৎকার। সুর এবং সংগীতায়োজনও দারুন হয়েছে। আশা করছি শ্রোতা দর্শকদের ভালো লাগবে।’ 

rnrn

ঈদুল ফিতরে সালমার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসএস মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে এ গানের ভিডিও প্রকাশ করা হবে। এদিকে নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীদের গানও তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। সেজন্য এরইমধ্যে কাজ শুরু করে দিয়েছেন।
rn 

আনন্দনগর প্রতিবেদক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *