Home / Entertainment / শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে নচিকেতা, কবে ছাড়া পাবেন সংগীতশিল্পী

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে নচিকেতা, কবে ছাড়া পাবেন সংগীতশিল্পী

বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা অসুস্থ হয়ে কয়েক দিন হয়েছে হাসপাতালে ভর্তি আছেন। মঙ্গলবার গায়ককে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা সাড়ে ৩টা নাগাদ হাসপাতালে গিয়েছিলেন তিনি। মিনিট ১৫ ছিলেন বলে জানা গেছে। 

একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সংগীতশিল্পী এখন অনেকটাই ভালো আছেন। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি।

এর আগে শনিবার (৬ ডিসেম্বর) রাতে আচমকা বুকে অস্বস্তি ও শ্বাসকষ্ট শুরু হয় গায়কের। ঘামতে থাকেন তিনি। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় বাইপাসসংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, হার্টে ব্লকেজ রয়েছে তার। তখনই অস্ত্রোপচার করে স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন তারা। অস্ত্রোপচার করে স্টেন্ট বসানোর পর সংগীতশিল্পীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।  

এদিকে নচিকেতার অসুস্থতা প্রসঙ্গে সংগীতশিল্পীর মেয়ে ধানসিঁড়ি আগেই বলেছিলেন— ‘বাবা আগের তুলনায় স্থিতিশীল। দ্রুত অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, ভয় কেটে গেছে।’ 

সংগীতশিল্পীরসুস্থ হয়ে ওঠার খবরে স্বস্তিতে আছেন তার ভক্ত-অনুরাগীরা। সামাজিক মাধ্যমে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *