Home / Entertainment / সামান্থা কি বিয়ে করেই ফেললেন?

সামান্থা কি বিয়ে করেই ফেললেন?

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরুর বেশ কিছু দিন ধরেই প্রেমের গুঞ্জন চলে আসছিল। সেই গুঞ্জনে আজ সত্যিতে রূপ নিয়েছে।

সোমবার ০১ ডিসেম্বর) জানা গেল বিয়ের খবর। দুই তারকার ঘনিষ্ঠ সূত্র উদ্ধৃত করে বিয়ের খবর দিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম। তবে সামান্থা কিংবা রাজ কেউ-ই আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা জানাননি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আজ সকালে ইশা যোগা সেন্টারের লিং ভৈরবী মন্দিরে তাদের বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩০ জনের মতো অতিথি। সামান্থা বিয়ের অনুষ্ঠানে লাল শাড়ি পরেছিলেন বলে খবরে বলা হয়েছে।

গত রোববার রাতে এমন গুঞ্জন ছড়িয়েছিল যে, এই জুটি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এ প্রসঙ্গে রাজের সাবেক স্ত্রী শ্যামলি দে সামাজিক ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় একটি উদ্ধৃতি শেয়ার করেছিলেন— ‘নিরাশ্রয় মানুষ হতাশার কাজ করে’, যা আলোচনা তৈরি করেছিল। 

রাজ নিদিমোরু ও শ্যামলি ২০২২ সালে আলাদা হয়ে যান। এরপর সামান্থার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জন ২০২৪ সালের শুরুতেই শোনা গিয়েছিল। গত এক বছরে সামান্থা সামাজিক মাধ্যমে রাজের সঙ্গে ছবি শেয়ার করে তার অনুভূতি প্রকাশ করেছিলেন।

সামান্থা এর আগে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। চার বছর পর তাদের বিচ্ছেদ হয়। পরে অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করেন নাগা চৈতন্য।

উল্লেখ্য, রাজ নিদিমোরু ও ডিকে পরিচলিত ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ও ‘সিটাডেল: হানি বানি’তে অভিনয় করেন সামান্থা রুথ প্রভু। ধারণা করা হচ্ছে, একসঙ্গে কাজ করতে গিয়েই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *