Home / Entertainment / শুটিং করতে গিয়ে ফাতিমার খিঁচুনি, যা করলেন বিজয়

শুটিং করতে গিয়ে ফাতিমার খিঁচুনি, যা করলেন বিজয়

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদের পর নাকি ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা বিজয় ভার্মা। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমন জল্পনাই চলছে। 

বিজয় এর আগে তামান্না ভাটিয়ার সঙ্গে দুই বছর সম্পর্কে ছিলেন। তামান্না তাকে বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু রাজি হননি বিজয়। তাই বিচ্ছেদ। সেই সম্পর্ক ভাঙার কয়েক মাসের মধ্যেই ফাতিমা সানা শেখের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতার।

ফাতিমা সানা ও বিজয় ভার্মা ‘গুস্তাখ ইশ্ক’ সিনেমায় জুটি বেঁধেছেন। একে অপরের সঙ্গে যে কাজ করতে ভালো লাগে, তা আগেই স্বীকার করে নিয়েছেন এ তারকা জুটি। এবার বিজয় জানালেন শুটিং সেটে আচমকাই খিঁচুনি শুরু হয় ফাতিমার। সে সময় অসহায় বোধ হচ্ছিল অভিনেতার।

অভিনেত্রী ফাতিমা সানা শেখ ‘দঙ্গল’ সিনেমার সময়েই মৃগীরোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। সিনেমার শুটিং চলাকালীন অভিনেত্রী আচমকা অসুস্থ হয়ে পড়তেন। আদতে তিনি মৃগীরোগে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু ওই ঘটনার পর অভিনেত্রী মেনে নিতে পারেননি যে, তার কোনো স্নায়বিক রোগ থাকতে পারে। প্রথম প্রথম এতটাই ভয় পেয়েছিলেন যে, ওষুধ পর্যন্ত খেতেন না। ধীরে ধীরে মেনে নিতে বাধ্য হন। এ সিনেমার শুটিং চলাকালীন শটের মাঝে বই পড়ছিলেন। হঠাৎই সহঅভিনেতা বিজয় কিছু একটা পরিবর্তন লক্ষ করেন ফাতিমার মধ্যে। কাছে যেতেই তিনি বুঝতে পারেন, ফাতিমার খিঁচুনি শুরু হয়েছে। 

বিজয় বলেন, ফাতিমা সেটে আগে থেকেই বলে রেখেছিল যে, ওর এমন পরিস্থিতি হলে কী করতে হবে। কিন্তু সেই সময় ওকে দেখে নিজেকে অসহায় লাগছিল। ধীরে ধীরে ওর বলে দেওয়া কথা অনুযায়ী সবটা করার পর খানিক শান্ত হন। গোটা সময়টা ওর হাত ধরে ছিলাম। পরে বিছানায় শুয়ে দেওয়া হয় ওকে। যদিও ওর ঘুম ভাঙতে জানায়, ওই কয়েক ঘণ্টার কথা কিছুই তার মনে নেই।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *