Home / Entertainment / রাজপথের আওয়ামী লীগ অধিক শক্তিশালী ও জনপ্রিয়: রিচি সোলায়মান

রাজপথের আওয়ামী লীগ অধিক শক্তিশালী ও জনপ্রিয়: রিচি সোলায়মান

পতিত স্বৈরাচার শেখ হাসিনার রায়ের তারিখ জানা যাবে আজ। এই রায়ের আগে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এই বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী রিচি সোলায়মান। 

তিনি লিখেছেন, ‘রাজপথের আওয়ামী লীগ অধিক শক্তিশালী ও জনপ্রিয়। আওয়ামী লীগের ডাকা লকডাউন একদিন আগেই সফল করে ফেলেছে প্রতিপক্ষ। এটাই বোধসম্পন্ন লোকেদের রাজনীতি।’

নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, ‘এবার আওয়ামী লীগ যখন ফিরবে তখন রেডিমেড নেতামুক্ত লীগ আমরা দেখতে পাবো এটাই আশা করি। যারা চেটে নয়, খেটে ও মগজ দিয়ে রাজনীতি করবে।’

তিনি আরো বলেন, ‘ক্ষমতায় থাকা আওয়ামী লীগ থেকে রাজপথের আওয়ামী লীগ অধিক শক্তিশালী ও জনপ্রিয়।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *