Home / Entertainment / ‘মেয়েরা আজকাল কলেজে প্রতি সপ্তাহে বয়ফ্রেন্ড বদলায়’

‘মেয়েরা আজকাল কলেজে প্রতি সপ্তাহে বয়ফ্রেন্ড বদলায়’

বলিউডের একসময়ের জনপ্রিয় তারকা জুটি ছিলেন খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। তাদের সম্পর্ক বাগদান পর্যন্ত গড়ালেও শেষ পর্যন্ত ভেঙে যায়। অনেক বছর পর সম্প্রতি সেই পুরোনো সম্পর্ক ও বাগদান ভেঙে যাওয়া নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সেই ঘটনা নিয়েই কথা বললেন।  

বর্তমানে রাভিনা ট্যান্ডন ব্যবসায়ী অনিল থাডানির সঙ্গে ২১ বছরের দাম্পত্য জীবন পার করছেন। তাদের মেয়ে রাশা থাডানি চলতি বছরই বলিউডে পা রেখেছেন। অন্যদিকে অক্ষয় কুমার ২০০১ সালে অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে বিয়ে করে সংসার করছেন। 

একটি সূত্র জানায়, দীর্ঘ বিরতির পর অভিনেত্রী রাভিনা ট্যান্ডন ও অক্ষয় কুমার আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নামের একটি সিনেমায় তাদের একসঙ্গে দেখা যাবে। এর আগে ‘মোহরা’ সিনেমার সময় অক্ষয় ও রাভিনার ঘনিষ্ঠতা বাড়ে, যা তৎকালীন বলিউডে বহুল চর্চিত ছিল। নব্বইয়ের দশকের শেষে পারিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন হয়েছিল বলে জানা যায়। তবে কয়েক বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়।

এ বিষয়ে রাভিনাকে প্রশ্ন করা হয়— কেন মানুষ এখনো অক্ষয়ের সঙ্গে তার ভেঙে যাওয়া বাগদান নিয়ে আলোচনা করে? উত্তরে রাভিনা  ট্যান্ডন বলেন, আমি তো সেসব ভুলেই গেছি। অভিনেত্রী বলেন, হ্যাঁ, কিছু অনস্ক্রিন জুটি সত্যিই মানুষ ভুলতে পারে না।

তিনি বলেন, ‘মোহরা’-র সময় আমরা হিট জুটি ছিলাম। এখনো যখন কোথাও দেখা হয়, খুব স্বাভাবিকভাবে গল্প হয়। সবাই নিজের জীবনে এগিয়ে যায়। আজকাল তো মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়। আর আমার একটাই বাগদান ভাঙা— সেটাই এখনো লোকের মাথায় ঘুরছে। কেন জানি না। সবাই তো জীবনে এগিয়ে যায়, কারও বিবাহবিচ্ছেদ হয়, কেউ নতুনভাবে শুরু করে। এতে এত ভাবনার কী আছে?

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *