Home / Entertainment / জন্মদিনে সিয়ামকে পরীমনি, ‘কত বড় হয়ে গেছি আমরা দেখ’ 

জন্মদিনে সিয়ামকে পরীমনি, ‘কত বড় হয়ে গেছি আমরা দেখ’ 

চিত্রনায়ক সিয়াম আহমেদের বুধবার জন্মদিন ছিল। ৩৩তম জন্মদিনে তার ভক্ত-অনুরাগীরা তার সঙ্গে তোলা ছবি ফেসবুকে শেয়ার দিয়ে শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। শুধু ভক্তরা শুভকামনা জানিয়েছেন এমনটি নয়, বন্ধু-সহকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সিয়ামকে শুভেচ্ছা জানিয়েছেন। 

rnrn

চঞ্চল চৌধুরীর স্নেহধন্য সিয়াম আহমেদ। নিজের সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে চঞ্চল লিখেছেন— ‘শুভ জন্মদিন সিয়াম। তোর ভেতরের সহজ মানুষটাকে বাঁচিয়ে রাখিস, তা হলে শিল্পও তোকে বাঁচিয়ে রাখবে।

rnrn

টেলিভিশন নাটকে অভিনয় করা সিয়াম আহমেদের চলচ্চিত্রে অভিষেক হয় ‘পোড়ামন টু’ দিয়ে। বছর দুয়েকের মাথায় তিনি অভিনয় করেন ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রে। চয়নিকা চৌধুরী পরিচালিত এ চলচ্চিত্রে সিয়াম অভিনয় করেন আলোচিত নায়িকা পরীমনির বিপরীতে। জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে পরীমনি লিখেছেন— ‘হ্যাপি বার্থ ডে ডিয়ার সিয়াম আহমেদ। আমাদের প্রথম সিনেমার প্রথম মিটিংয়ের ছবিটা! কত বড় হয়ে গেছি আমরা দেখ।’

rnrn

একসময়ের টিভি অভিনেতা শাহরিয়ার নাজিম জয় এখন উপস্থাপনায় বেশ আলোচিত। জয় তার ফেসবুকে একটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন— ‘শুভ জন্মদিন সিয়াম। তোমার সঙ্গে সম্পর্ক তোমার অভিনয়জীবনের শুরু থেকেই। এ সম্পর্ক আজীবন থাকুক।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *