Home / Entertainment / গীতিকবি দীপনকে ঘিরে বৈঠকী অনুষ্ঠান

গীতিকবি দীপনকে ঘিরে বৈঠকী অনুষ্ঠান

বাংলাদেশের সংগীত, সংগীতের ইতিহাস ও সংশ্লিষ্ট ক্ষেত্রের তথ্য-উপাত্ত ও স্মারক সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা ও প্রচারের উদ্দেশ্যে নিবেদিত সংগঠন অ্যালায়েন্স ফর মিউজিক্যাল রিসার্চ অ্যান্ড আর্কাইভ (আমরা) এক বৈঠকী অনুষ্ঠানের আয়োজন করে।
শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর ইস্কাটন গার্ডেনের কাজল মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘দ্রষ্টব্যে দীপন’। গীতিকবি জাহাঙ্গীর হায়দার দীপনের তিন দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এই আলাপচারিতায় তাকে ঘিরে স্মৃতিচারণ ও গান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ওয়াহিদ জামান। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গীতিকবি সংঘের সাধারণ সম্পাদক ও সংগীতশিল্পী জয় শাহরিয়ার, শিল্পী শহীদ মাহমুদ, শিল্পী সুমন, গীতিকবি তালহা পারভেজ, ইমরুল বাবু (তিলোত্তমা সংঘ, ৮৭ ব্যাচ), সাংবাদিক ও সংগীত গবেষক হক ফারুক আহমেদ, সাংবাদিক নাজমুস সাকিব রহমানসহ গীতিকবির বন্ধু, পরিজন ও গুণমুগ্ধরা। উল্লেখযোগ্যসংখ্যক সংগীত সংগ্রাহক ও গণমাধ্যমকর্মীও অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত ভাষা শহীদ আহমেদ রফিককে স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর গীতিকবি দীপনের লেখা শ্রোতাপ্রিয় ও আলোচিত গান পরিবেশন করা হয়। উপস্থিত দর্শক-শ্রোতারাও তার জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান। দীপন নিজেও তার সৃষ্টির পেছনের গল্প, প্রেক্ষাপট ও ভাবনার দিকগুলো তুলে ধরেন।
আয়োজকদের পক্ষ থেকে তাকে বিভিন্ন স্মারক উপহার দিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও গীতিকবি সাকী আহমদ।

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *