Home / Entertainment / প্রশংসায় ভাসছেন কাজলকন্যা

প্রশংসায় ভাসছেন কাজলকন্যা

বলিউড অভিনেত্রী কাজল ও অজয় দেবগন দম্পতির একমাত্র কন্যা নিসা দেবগন। আমোদপ্রমোদেই সর্বদা থাকতে ভালোবাসেন তিনি। কখনো বিদেশে ঘুরছেন। আবার কখনো রাতের পার্টিতে জমিয়ে আনন্দ করছেন। যদিও তার এই বিলাসবহুল জীবনের জন্য সমালোচিতও হতে হয় তারকাকন্যাকে। তবে এ বছর দুর্গাপূজায় যেন অন্য রূপে ধরা দিলেন নিসা দেবগন। তার ব্যবহার মন কেড়েছে নেটিজেনদের।

ষষ্ঠীর দিন মা ও ভাইয়ের সঙ্গে পূজামণ্ডপে আসেন নিসা দেবগন। লক্ষ্মী মেয়ের মতো পূজা দেখেছেন তিনি। মাঝে মা অভিনেত্রী কাজলকে আদরে ভরিয়েদেন। কখনো ভাইয়ের সঙ্গে খোশগল্পে মেতেছেন অজয়কন্যা। 

এর আগে কখনো পূজার সময় মুম্বাইয়ে থাকতে দেখা যায়নি নিসাকে। এবার অষ্টমীর দিনেও পূজা প্যান্ডেলে ছিলেন তিনি, সঙ্গে বন্ধু ওরি। দুজনে মিলে অঞ্জলি দিলেন। বড় দিদির মতো ভাই যুগকে চোখে চোখে রাখছেন নিসা। দিদিমা তনুজা এলেন পূজামণ্ডপে।

নিসার দিদিমা তনুজার বয়স অনেকটাই হয়েছে। চলাফেরায় বেশ অসুবিধা হচ্ছে বুঝে নেওয়া যায়। দিদাকে দেখে সঙ্গে সঙ্গেই নিসা জড়িয়ে ধরেন। তনুজার হাত ধরে প্রতিমার সামনে নিয়ে যান। নিমেষে ভাইরাল সেই ছবি। কাজলের মেয়েকে নিয়ে সবসময় কটাক্ষ হলেও এখন তাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *