Home / Entertainment / জনের প্রেমে পড়েছিলেন ক্যাটরিনা, খবর পেয়ে যা বলেন বিপাশা

জনের প্রেমে পড়েছিলেন ক্যাটরিনা, খবর পেয়ে যা বলেন বিপাশা

বলিউডের দুই হট অভিনেত্রী বিপাশা বসু ও ক্যাটরিনা কাইফকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ মুহূর্তে পুরোনো প্রেম নতুন করে জেগে ওঠার গল্প চলছে বলিপাড়ায়। এর আগে ২০০৮ সালে বিপাশা বসু ও জন আব্রাহমের প্রেমের সম্পর্ক যখন তলানিতে ঠেকে, ঠিক তখনই বলিউডে রটে যায়— বিপাশাকে ছেড়ে নাকি জন আব্রাহাম ক্যাটরিনার প্রেমে মত্ত। সম্প্রতি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে এ নতুন গুঞ্জন।

সেই সময় সালমান খানের কাছ থেকে দূরে সরে যান ক্যাটরিনা কাইফ। পরে হাত ধরেন জন আব্রাহামের। সেই সময় ‘নিউইয়র্ক’ সিনেমার শুটিংয়ে নাকি জন ও ক্যাটরিনার মধ্যে মন দেওয়া-নেওয়া হয়। বলিপাড়ায় চলে ক্য়াট ও জনের সেই প্রেমের গুঞ্জন। 

ঠিক সেই সময় কফি উইথ করণে হাজির হলেন অভিনেত্রী বিপাশা বসু। সঞ্চালকের সঙ্গে কথায় কথায় জন ও ক্যাটরিনার প্রেমের প্রসঙ্গ উঠতেই অভিনেত্রী বলেন, ক্যাটরিনা আমার থেকে জুনিয়র। জুনিয়রদের শুধুই শুভেচ্ছা দিতে চাই। আমার আর তেমন কিছু বলার নেই। 

তিনি বলেন, ক্যাটরিনা যেটি করছে, হয়তো ভালোই করছে। আমি যা করেছি বা করছি, সেটি আমার জন্য ভালো। সেদিন জনের প্রসঙ্গ এভাবেই এড়িয়ে গিয়েছিলেন বিপাশা বসু। তবে ক্যাটরিনাকে যে খুব একটা পছন্দ করেননি, তা বিপাশা বুঝিয়ে দিয়েছিলেন। 

উল্লেখ্য, ২০০২ সাল থেকে অভিনেতা জন আব্রাহামের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন বিপাশা বসু। কিন্তু শেষ পর্যন্ত অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেন। সম্প্রতি বিপাশা এক সাক্ষাৎকারে জানান করণের স্ত্রী হওয়ায় নিজেকে ভাগ্যবতী মনে করেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *