Home / Entertainment / আব্রাম-শেহজাদকে নিয়ে কেক কাটলেন শাকিব খান

আব্রাম-শেহজাদকে নিয়ে কেক কাটলেন শাকিব খান

ঢালিউড জনপ্রিয় তারকা শাকিব খানের জন্মদিন ছিল মঙ্গলবার। বিশেষ দিনে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও ইন্ডাস্ট্রির মানুষের শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত হয়েছেন এ অভিনেতা। সন্ধ্যার পর দুই সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরকে নিয়ে কেট কাটেন এই নায়ক।

rnrn

বুধবার ভক্ত-অনুরাগীদের কৃতজ্ঞতা জানিয়ে চিত্রনায়ক শাকিব খান তার ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। তিনি পোস্টে লিখেছেন— সব প্রশংসা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আপনাদের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার সৌভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার জন্মদিনে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার কাছে আমি চিরঋণী। আমার বিশ্বাস— আজীবন এই ভালোবাসায় সিক্ত করবেন। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়া সঙ্গে বাকি জীবনটা পার করতে চাই।

rnrn

জন্মদিনের রাতে কেক-উপহার নিয়ে শাকিবের বাসায় হাজির হয়েছিলেন অপু বিশ্বাস ও জয়। এর পর আনন্দ-উচ্ছ্বাসে পুত্রের সঙ্গে কেক কেটেছেন ঢালিউড নবাব। এমনকি বাবাকে কাগজে তৈরি একটি প্রতীকী শার্টও উপহার দিয়েছেন জয়। এ সময় শাকিবের বোন, ভগ্নিপতিও উপস্থিত ছিলেন।

rnrn

১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শাকিব খান। ২০০৬ সালের পর থেকে একের পর এক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করে হয়ে ওঠেন কিং খান। সমালোচনা ও শত বাধাবিপত্তিতে পেছনে ফেলে শাকিব হাল ধরে আছেন ইন্ডাস্ট্রির। সমসাময়িক প্রায় সব প্রবীণ-নবীন নির্মাতার সঙ্গেই কাজ করেছেন তিনি।

rnrn

অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’ এবং ২০১৬ সালের ‘আরও ভালোবাসবো তোমায়’, ২০১৭ সালে ‘সত্তা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান।
rn 

যুগান্তর ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *