Home / Entertainment / শাহরুখ নয় শাকিবকেই বেছে নিলেন হানিয়া আমির

শাহরুখ নয় শাকিবকেই বেছে নিলেন হানিয়া আমির

প্রথমবারের মতো বাংলাদেশে এসে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় হোটেল শেরাটনে এক জমকালো অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন এই অভিনেত্রী। ওই অনুষ্ঠানে ঘটে এক চমকপ্রদ মুহূর্ত। 

মঞ্চে হানিয়া আমিরের সামনে বলিউড ও ঢালিউডের দুই কিং খানের ছবি এক পর্দায় আনা হয়। এ বিষয়ে পাকিস্তানি অভিনেত্রীর কাছে প্রশ্ন করা হয়, শাকিব খান এবং শাহরুখ খানের মধ্যে কাকে বেছে নেবেন?

তখন দর্শক সারিতে ছিল টানটান উত্তেজনা। কাকে বেছে নেবেন হানিয়া আমির! তবে মুহূর্তেই তিনি বলে দিলেন শাকিব খানের নাম। সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। 

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে নানা আলোচনার- সমালোচনার জন্ম হয়। অনেকে মন্তব্য করেছেন- বাংলাদেশের দর্শকদের খুশি করতেই শাকিব খানের নাম বলেছেন হানিয়া। এতে তার সত্যিকারের পছন্দের বিষয়ে প্রশ্ন ওঠে। কিন্তু শাকিবের নাম বলার পরপরই একটি কথা বলতে শোনা যায় হানিয়া আমিরকে। তাতে খানিকটা স্পষ্ট হন নেটিজেনরা— ঠিক কেন শাকিব খানকেই বেছে নিয়েছিলেন হানিয়া আমির। এ সময় উচ্ছ্বাসের সঙ্গে হানিয়াকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় আপনারা শাকিব খানকেই বেশি পছন্দ করেন।’  এ মন্তব্য থেকে বোঝা যায়, দর্শকদের পছন্দের প্রতি সম্মান জানাতেই তিনি শাকিব খানের নাম নিয়েছেন, তবে নিরপেক্ষতার সঙ্গে দুজনেই যে তার পছন্দের— তা বলাই বাহুল্য।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *