Home / Entertainment / খোলা চুল আর মিষ্টি হাসিতে ধরা দিলেন ইভানা

খোলা চুল আর মিষ্টি হাসিতে ধরা দিলেন ইভানা

ছোটপর্দার অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে দারুণ খ্যাতি অর্জন করেছেন। যখন যে চরিত্রই করেন না কেন,  সেটি তিনি ফুটিয়ে তোলেন দারুণভাবে। তার ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’সহ সাম্প্রতিক সময়ে অভিনেত্রীর আরও কিছু নাটক দর্শকদের মন জয় করেছে। পারসা অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। সম্প্রতি অভিনেত্রী খয়েরি কালারের শাড়ি পরে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। 

সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা গেছে, খোলা চুল মিষ্টি হাসিতে গালে হাত দিয়ে সোফায় বসে রয়েছেন পারসা ইভানা। তার চোখের চাহনি যেন নেটিজেনদের নজর কেড়েছে। ছবির ক্যাপশনে  অভিনেত্রী লিখেছেন— তারা বলে লাল গালিচায় লাল পোশাক পরা ঝুঁকিপূর্ণ, কিন্তু ঝুঁকি সবসময়ই আমার প্রিয় অনুষঙ্গ।

এদিকে কমেন্ট বক্সে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পারসা ইভানা। জেরি নামে এক নেটিজেন লিখেছেন— শাড়িতেই আপনাকে অনেক ভালো মানিয়েছে। আরেক নেটিজেন লিখেছেন— প্রিয় অভিনেত্রী সুন্দর লাগছে, বেশ মানিয়েছে।

উল্লেখ্য, পারসা ইভানা অভিনয়ের পাশাপাশি একজন নৃত্যশিল্পী। ২০১৪ সালে ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন অভিনেত্রী।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *