Home / Entertainment / ‘শনিবার বিকেল’ নিয়ে যা বললেন ফারুকী

‘শনিবার বিকেল’ নিয়ে যা বললেন ফারুকী

গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলা নিয়ে 'শনিবার বিকেল' নামে ছবি নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী।

rnrn

চার বছর আগে এ ছবির কাজ শেষ হলেও হলের পর্দায় এ ছবির দেখা মেলেনি। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন ছবিটির নির্মাতা ফারুকী।

rnrn

এ নিয়ে সোমবার এক স্ট্যাটাস শেয়ার করেছেন। তাতে তিনি লিখেছেন— প্রিয় বাংলাদেশ, প্রিয় তথ্য মন্ত্রণালয়। গুলশানের হলি আর্টিজান নিয়ে নির্মিত ভারতীয় ছবি 'ফারাজ' মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারির ৩ তারিখ।

rnrn

আর এই বঙ্গদেশের এক অধম ফিল্মমেকার ওই ঘটনা নিয়ে 'শনিবার বিকেল' বানিয়ে আজ চার বছর সেন্সরে আটকা।

rnrn

আমাদের ছবি আর্টিজানের ঘটনা পুনর্নির্মাণ করেনি— এমনকি ওই ক্যাফের ভেতরের কোনো চরিত্র পুনর্নির্মাণও করেনি!

rnrn

তার পরও এই সাজা পাওয়ার একমাত্র কারণ কি— এই দেশের নাগরিক হওয়া? ধন্যবাদ সব কিছুর জন্য। ইতিহাস নিষ্ঠুর। সেসব কিছু মনে রাখে।

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *