Home / Entertainment / ‘আল্লাহ মাফ করুক’

‘আল্লাহ মাফ করুক’

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সঙ্গে জ্বর নিয়ে ভর্তি রয়েছে তার সন্তানও। পরীমনির ঘনিষ্ঠজন জানান, তীব্র শ্বাসকষ্টের সমস্যায় নির্দিষ্ট সময় পরপর নেবুলাইজ করার পরামর্শ দেন চিকিৎসক।

পরীমনি ১০ আগস্ট ঢাকার একটি পাঁচতারকা হোটেলে কাছের মানুষদের নিয়ে ছেলের জন্মদিন পালন করেন। সেই অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বেশ রেগে যান এই অভিনেত্রী। তা নিয়ে ফেসবুকে দিয়েছিলেন কড়া স্ট্যাটাসও।

রোববার (১৭ আগস্ট) দুপুরে জানা গেল, সন্তানসহ হাসপাতালে ভর্তি আছেন এই নায়িকা। শারীরিকভাবে অসুস্থ থাকায় চিকিৎসক দুজনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

শ্বাসকষ্টের সমস্যা থেকে আপাতত মুক্ত হলেও এখনো তার শরীরে প্রচণ্ড জ্বর, ব্যথা রয়েছে বলে জানা গেছে। চিকিৎসকের পরামর্শ, আরও কয়েকটা দিন হাসপাতালে থাকতে হবে। 

এদিকে হাসপাতালে যে খুব একটা ভালো নেই, তা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন পরীমনি। তিনি লেখেন, ‘এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনী! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’  সেই পোস্টের শেষে পরীমনি যুক্ত করেছেন, বিস্তারিত আসছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *