Home / Entertainment / মিঠুন দা আর আমি বাবা-ছেলের মতো: দেব

মিঠুন দা আর আমি বাবা-ছেলের মতো: দেব

ভারতের পশ্চিমবঙ্গে আবাস দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ইস্যু নিয়ে রাজ্যের শাসক দলকে লাগাতার আক্রমণ শানাচ্ছেন বিরোধীরা।

rnrn

এ নিয়ে মুখ খুললেন তৃণমূলের তারকা এমপি দেব ওরফে দীপক অধিকারী। জানালেন, দলমত নির্বিশেষে যেটি ভুল, সেটি ভুলই। আর সেই প্রসঙ্গে তিনি বলে গেলেন রাজনৈতিক সৌজন্যের কথাও।

rnrn

বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে নিজের সুসম্পর্কের কথা তুলে ধরে দলীয় নেতাকর্মীদের বার্তা দিলেন দেব।

rnrn

সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুরে বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেন নেতা ও অভিনেতা দেব। সেখানে রাজ্য রাজনীতির একাধিক বিষয়ে বলতে গিয়ে নিজের দলকেও ‘ছাড়’ দেননি তিনি।

rnrn

রাজ্যের বিভিন্ন প্রান্তে চলা আবাস যোজনায় দুর্নীতি প্রসঙ্গে দেব বলেন, যাদের পাকা বাড়ি আছে, তারা অনেকে পেয়ে যাচ্ছে (সরকারি প্রকল্পের সুবিধা)। অথচ যাদের মাথায় ছাদ নেই, তারা পাচ্ছেন না! এটি তো ভুল। আমার দলই হোক বা অন্য কোনো দল— যেটি ভুল সেটি ভুলই।

rnrn

অভিনেতা-রাজনীতিক মিঠুন চক্রবর্তীর সঙ্গে নিজের সম্পর্কের কথা উদাহরণ হিসেবে তুলে ধরেন দেব। তিনি বলেন, আমি আর মিঠুন দা যদি বাবা-ছেলের মতো থাকতে পারি, তা হলে সাধারণ মানুষ বা গ্রামের মানুষেরা কেন লড়াই করছেন!

rnrn

উল্লেখ্য, মিঠুন ও দেব রাজ্য রাজনীতির দুই প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন। কিছু দিন আগে দেব ও মিঠুনের ছবি ‘প্রজাপতি’ মুক্তি পেয়েছে।

rnrn

ছবিটিতে বাবা-ছেলের ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন ও দেব। দুই বিপরীত দলের দুই নেতার এক ছবিতে কাজ করা নিয়ে বিতর্কও হয়। তবে সন্তর্পণে সেই বিতর্ক এড়িয়েছেন তৃণমূল এমপি।

rnrn

দেব বলেন, রাজনীতি মানে তো মানুষের পাশে থাকা। আপদে-বিপদে পাশে থাকা। রাজনীতির জন্য মারপিট, রক্তারক্তি নয়। আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি না। শাসক দলের গোষ্ঠীকোন্দল প্রসঙ্গেও একই কথা জানান তিনি।

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *