Home / Entertainment / নিমরতের সঙ্গেই ফ্রেমবন্দি অভিষেক, আবারও কি ঐশ্বরিয়ার ঘর ভাঙার চেষ্টা?

নিমরতের সঙ্গেই ফ্রেমবন্দি অভিষেক, আবারও কি ঐশ্বরিয়ার ঘর ভাঙার চেষ্টা?

২০২২ সালে ‘দসভি’ সিনেমায় বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে অভিনয় করেছিলেন অভিনেত্রী নিমরত কৌর। সেই সময় অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ের বয়স ছিল ১৫ বছর। এ কথা শুনে খানিক অবাক হয়েছিলেন অভিনেত্রী। সেই সময় অভিষেকের ১৫ বছরের সুখী দাম্পত্যের জন্য প্রশংসাও করেছিলেন সাক্ষাৎকারের সঞ্চালকও। অবাক নিমরত বলেছিলেন, ১৫ বছর! অভিষেক বলেন, হ্যাঁ, দীর্ঘ ১৫ বছর— ২০০৭ থেকে ২০২২। 

এ সময় নিমরত উত্তর দেন, অসাধারণ! তারপর থেকে নিমরতের সঙ্গে অভিষেকের পরকীয়ার গুজব ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এ নিয়ে নেটিজেনদের মাঝে চলে আলোচনা-সমালোচনাও। 

২০২৩ সালে শোনা যায়, বাড়ি ছেড়ে নাকি বেরিয়েও যান সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। বছর দুয়েক টানা তাদের বিবাহবিচ্ছেদের খবর রটে যায় বলিপাড়া থেকে সামাজিক মাধ্যমের সব সাইটে। যদিও সেই জল্পনায় পানি ঢেলেছেন অভিষেক বচ্চন। এরপর আবার সেই নিমরতের ‘সঙ্গেই’ অভিষেক। এবার কোন উদ্দেশ রয়েছে নিমরত কৌরের?

একটা দীর্ঘ সময় নিমরত ও অভিষেককে নিয়ে জল্পনা হয়। যদিও স্ত্রী ঐশ্বরিয়ার সঙ্গে সব কিছু ঠিক আছে বলেই আভাস দিয়েছিলেন। এমনকি অভিনেতা এও জানিয়েছেন, স্ত্রীর কথামতো তিনি কোনো নেতিবাচক মন্তব্যে কান দেন না। 

এবার ফের একসঙ্গে নিমরত-অভিষেক। অভিনেতার আসন্ন সিনেমা ‘কালীধর লাপতা’তে দেখা যাবে অভিষেককে। ক্যামিও চরিত্রে রয়েছেন নিমরত কৌর। অভিনেতা বলেন, এ সিনেমায় নিমরতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। শুক্রবার (৪ জুলাই) জি-ফাইভে মুক্তি পাচ্ছে এ সিনেমাটি।

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *