Home / Entertainment / এখন তো করার কিছু নেই, চাইলেও না করতে পারছি না: রাজ রিপা

এখন তো করার কিছু নেই, চাইলেও না করতে পারছি না: রাজ রিপা

ঢালিউড ইন্ডাস্ট্রিতে ‘ময়না’ সিনেমার মাধ্যমে অভিষেক হয়েছে অভিনেত্রী রাজ রিপার। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস উপলক্ষ্যে মুক্তি পেয়েছে সিনেমাটি। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে আলিমউল্লাহ খোকনের গল্পে নির্মিত ‘ময়না’ সিনেমাটির পরিচালক ছিলেন মনজুরুল ইসলাম মেঘ। আর রোমান্টিক ঘরানার এ সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন রাজ রিপা। 

চার নায়ক ও এক নায়িকার প্রেমকাহিনি নিয়ে আবর্তিত হয়েছে এ সিনেমার গল্প। তবে সিনেমাটির কিছু দৃশ্য নিয়ে ছিল নানান বিতর্ক। বিশেষ করে ‘ময়না’ চরিত্রে অভিনয় করা রাজ রিপাকে দেখা যায় অন্তরঙ্গ দৃশ্যে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই দৃশ্যের কাজের অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।

রাজ রিপা বলেন, এমন একটি দৃশ্য যে করতে হবে, ময়নার যে গল্পটা, ময়নার মধ্যে আরও বাজে কিছু দৃশ্য ক্রিয়েট করার দরকার ছিল। কিন্তু আমি ডিরেক্টরকে নিষেধ করেছি। বলেছি যে, এটি আমি করব না-অসম্ভব। 

তিনি বলেন, এই ‘ময়না’ সিনেমাটা দেশের বাইরে বিভিন্ন ফেস্টিভ্যালে, অ্যাওয়ার্ডের জন্যও দেওয়া হয়েছিল। এ জন্য কিছু কিছু দৃশ্য ক্রিয়েট করেছে গল্পের জন্যই। হলিউড-বলিউডে গল্প অনুযায়ী, একটা ক্যারেক্টার প্লে করে— অশ্লীলতার জায়গাটা আরও অনেক বেশি হয়। 

রাজ রিপা বলেন, ‘আমি ‘ময়না’ সিনেমায় কাজ করেছি, কিন্তু পোশাকের মাধ্যমে চেয়েছি যে খানিকটা শালীনতা থাকুক। আমাকে গল্প বলেছে একটা কিন্তু ক্যারেক্টারটা এমনভাবে প্লে করেছি যে, আমি ভালোর মাঝে খারাপ।

লিপকিস আর বেডদৃশ্য প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ক্যামেরার যে লিপকিসটি ছিল, আমার ডিরেক্টর বলেছে যে, আমার এই গল্পের জন্য এটি মাস্ট বি লাগবে। তিনি বলেন, এখন তো করার কিছু নেই, চাইলেও ‘না’ করতে পারছি না। রাগ দেখিয়েও শুটিং থেকে আসতে পারছি না। এরপর ভাবলাম, ঠিক আছে, ট্রাই করে দেখি— ক্যারেক্টারের সঙ্গে যায় কিনা। আর কিসিং যে ব্যাপারটি, এটি ক্যারেক্টারের জন্য। আমি রিপা আমার কো-আর্টিস্টকে কিস করছি না, আমার গল্পের জন্য ময়না কো-আর্টিস্টকে কিস করেছে বলে জানান অভিনেত্রী।

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *