Home / Entertainment / বিচ্ছেদ নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সারা আলী

বিচ্ছেদ নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সারা আলী

বলিউডে সারা আলী খান ঠোটকাটা স্বভাবের নায়িকা হিসেবে সবমহলে পরিচিত।সম্পর্ক, ব্যক্তিগত জীবন নিয়ে কোনো রাখঢাক নেই তার।কথা বলেন খোলামেলা।
rn 
rnএবার বাবা সাইফ আলী খান ও মা অমৃতা সিংয়ের বিচ্ছেদ নিয়ে অনেকটা বিস্ফোরক তথ্য দিলেন সারা আলী খান। 

rnrn

নতুন ছবি ‘গ্যাসলাইট’-এর প্রচারে পারিবারিক প্রসঙ্গ আনলেন সারা।  

rnrn

তিনি জানালেন, বিচ্ছেদের কথা তুলে মা-বাবাকে অপরাধবোধে ভোগানোর চেষ্টা করতেন। সারা ও ভাই ইব্রাহিম আলী খান নিজেদের দেখাতে চাইতেন যে, মা-বাবার সেই সিদ্ধান্তের জন্য ভুগছেন তারা। 

rnrn

সারা জানান, এখনো মজার ছলে এমনটা করে থাকেন তিনি। 

rnrn

১৯৯১ সালে ভালোবেসে বিয়ে করেন সাইফ ও অমৃতা। কিন্তু তাদের দাম্পত্য শেষমেশ টেকেনি।

rnrn

২০০৪ সালে ১৩ বছরের সম্পর্কে ইতি টানেন তারা। 

rnrn

২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ। সারা জানান, মা-বাবার বিচ্ছেদের প্রসঙ্গ তুলে তাদের থেকে নানাধরনের সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করতেন তারা। 
rn 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *