Home / Entertainment / এক যুগ পর যুগলবন্দি দেব-শুভশ্রী

এক যুগ পর যুগলবন্দি দেব-শুভশ্রী

একসময়ে টালিউডের জনপ্রিয় সফল জুটি ছিলেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। তারা একসঙ্গে উপহার দিয়েছেন ‘চ্যালেঞ্জ’, ‘দুজনে’, ‘রোমিও’সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা। তাদের রোম্যান্স ছিল টালিপাড়ার ওপেন সিক্রেট। কিন্তু মাঝখানে কোনো কাজ করেননি— বিরতি চলে অনেকগুলো বছর। প্রায় এক যুগ পর আবার তারা জুটি হয়ে পর্দায় ফিরছেন।  

 কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘ধূমকেতু’ দিয়ে আগামী ১৪ আগস্ট বড়পর্দায় আসছেন দেব-শুভশ্রী। গত শুক্রবার (২০ জুন) এক ভিডিওবার্তায় এমন খবরই জানিয়েছেন এ তারকা জুটি।

এর আগে ২০১৫ সালের অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। প্রেমভাঙার পরও ‘ধূমকেতু’ সিনেমায় কাজ করতে রাজি হয়েছিলেন তারা। যার অন্যতম কারণ ছিল এটির গল্প। তবে নানা জটিলতায় তা আর তখন মুক্তি পায়নি। সেই ভিডিওতে দেব-শুভশ্রীর দেখা মেলে ঠিকই, তবে একসঙ্গে দুজনের দেখা মেলেনি। তার বার্তাও দিলেন দর্শকদের। 

সেখানে দেব ও শুভশ্রী দুজনই আলাদাভাবে বলেন, ১২ বছর পর আবার আমরা একসঙ্গে। সব অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের কাছের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। আর অপেক্ষা নয়, দেখা হচ্ছে সবার সঙ্গে বড়পর্দায়।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *