Home / Entertainment / দীপিকার মতো উজ্জ্বল ত্বক আর ঝলমলে চুল পেতে পারেন আপনিও

দীপিকার মতো উজ্জ্বল ত্বক আর ঝলমলে চুল পেতে পারেন আপনিও

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কীভাবে উজ্জ্বল ত্বক আর চুল জলমলে করেছেন—সেই গোপন রহস্য ভেদ হয়েছে। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পূজা নামে একজন সেই সহস্য ভেদ করেন। তিনি ভিডিওতে জানান, এক বিশেষ পানীয়ই দীপিকার ত্বক আর চুলের জেল্লার আসল কারণ।

পূজা জানিয়েছেন, দীপিকা যে পানীয়টি প্রতিদিন পান করেন সেটি তৈরি করা হয় নিমপাতা, কারিপাতা, বীট, ধনেপাতা আর পুদিনাপাতা দিয়ে। সব উপাদান একসঙ্গে মিশিয়ে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করেন। যে পানীয়টি তৈরি হয়, সেটি ছেঁকে নিয়ে খেতে পারেন আপনি। আবার ফাইবার বাদ না দিতে চাইলে না ছেঁকেও খাওয়া যেতে পারে। সকালে উঠে খালি পেটে ওই পানীয় খেলে আপনি ভালো উপকার পাবেন। 

শরীরকে দূষণমুক্ত রাখতে নিমপাতা সাহায্য করে। আর ত্বকে ব্রণ-ফুস্কড়ির সমস্যা দূর করে। এতে ত্বকের স্বাস্থ্যও ভালো থাকে। আবার কারিপাতায় আছে প্রোটিন ও প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট। আর কারিপাতা চুলকে পুষ্টি জোগায়। সেই সঙ্গে খুশকিমুক্ত রাখতে সাহায্য করে। এমনকি চুলপড়া কমানোর ক্ষেত্রেও কার্যকরী। আর বিটে রয়েছে আয়রন, ফোলেট ও ভিটামিন ‘সি’, যা রক্ত সঞ্চালনে সাহায্য করার পাশাপাশি শরীরে নতুন কোষ তৈরি করতেও সাহায্য করে। 

অন্যদিকে ত্বকের রং উজ্জ্বল করতেও সাহায্য করে ধনেপাতা। এতে রয়েছে ভিটামিন ‘এ’, ‘সি’ ও ‘কে’ ভিটামিন, যা আপনার শরীরের রক্ত বিশুদ্ধ করতে সাহায্য করে। এ ছাড়া পুদিনাপাতাতেও আছে অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো কাজ করে। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *