Home / Entertainment / অবশেষে দেশে ফিরছে কারিশমার সাবেক স্বামী সঞ্জয়ের লাশ

অবশেষে দেশে ফিরছে কারিশমার সাবেক স্বামী সঞ্জয়ের লাশ

১২ জুন লন্ডনে আকস্মিক মারা যান বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী শিল্পপতি সঞ্জয় কাপুর। এরপর তার শেষকৃত্য ভারতে সম্পন্ন হওয়া নিয়ে চলেছে বহু টানাপড়েন। দ্বৈত নাগরিকত্ব থাকায় বেশকিছু আইনি জটিলতার কারণে দেশে সঞ্জয়ের লাশ আনা নিয়ে বেশ বেগ পেতে হয়েছে সঞ্জয়ের পরিবারকে। 

ফলে ছ’দিন পিছিয়ে গেছে সঞ্জয়ের শেষকৃত্য। অবশেষে সেই সমস্যার সমাধান হয়েছে। দেশে ফিরছে সঞ্জয়ের মরদেহ। দিল্লিতে পরিবার পরিজনের উপস্থিতিতে হবে তার শেষকৃত্য। 

সঞ্জয়ের পরিবারের পক্ষে বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বিকেল পাঁচটা নাগাদ লোধি রোডের শ্মশান ঘাটে সম্পন্ন হবে সঞ্জয়ের শেষকৃত্য। 

অন্যদিকে আগামী ২২ জুন দিল্লির একটি পাঁচতারা হোটেলে আয়োজিত হবে সঞ্জয়ের স্মৃতিতে একটি স্মরণসভা। সেই বিজ্ঞপ্তিতে রয়েছে সঞ্জয়ের মায়ের নাম। এছাড়াও রয়েছে তার বর্তমান স্ত্রী প্রিয়া ও সঞ্জয়ের সন্তানদের নামও। পরিবারের তরফে আরও জানানো হয়েছে যে, সঞ্জয়ের ময়নাতদন্তের রিপোর্ট এখনও পরিবারের হাতে এসে পৌঁছায়নি। সঞ্জয়ের মরদেহ দেশে ফেরার পর ও ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই সঞ্জয়ের শেষকৃত্য সম্পন্ন হবে।

অন্যদিকে সাবেক স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর প্রথমবার প্রকাশ্যে এসেছেন কারিশমা কাপুর। এই ঘটনার পর প্রথমবার বৃহস্পতিবার দুই সন্তানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিমানবন্দরে দেখা মিলেছে তার। সাদা পোশাক ও বিনা মেকআপে প্রকাশ্যে দেখা গেছে কারিশমাকে। মার্কিন মুলুকের নাগরিকত্ব থাকলেও সঞ্জয়ের আসল বাড়ি দিল্লিতে। আর সেই প্রেক্ষিতেই দেশে শেষকৃত্যের আয়োজন করা হয়েছে।

যেহেতু তার ভারতের নাগরিকত্ব নেই, তাই সঞ্জয়ের মরদেহ দেশে আনার আগে একাধিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে তার পরিবারকে। আর সেই জন্যই শেষকৃত্য দেরি হতে পারে বলে জানানো হয়েছিল পরিবারের তরফে আগেই। 

 এর আগে ১২ জুন লন্ডনে পোলো খেলতে খেলতে হঠাৎই মারা যান সঞ্জয়। পরে জানা যায়, একটি মৌমাছি গিলে ফেলার ফলেই নাকি মৃত্যু ঘটে তার। খ্যাতনামা শিল্পপতি সঞ্জয়ের সঙ্গে ২০০৩ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন কারিশমা কাপুর। তবে সেই দাম্পত্য সুখকর হয়নি! তাই একদশক সংসার করার পর ২০১৬ সালে কারিশমা কাপুরের সঙ্গে ডিভোর্স হয়। 

তবে বিচ্ছেদ হলেও দুই সন্তানকে বাবার থেকে আলাদা করেননি কাপুরকন্যা। ছুটি পেলেই সামাইরা এবং কিয়ানকে তাদের বাবার সঙ্গে সময় কাটাতে দেখা গেছে একাধিকবার। সৎ মা প্রিয়া সচদেবও সামাইরার জন্মদিনে প্রতিবার নিয়ম করে আদুরে ছবি দিয়ে শুভেচ্ছা জানান। 

এদিকে বৃহস্পতিবার তার মৃত্যুর খবর পেয়ে কারিশমার মুম্বাইয়ের ফ্ল্যাটে মধ্যরাতে ছুটে যান সাইফ-কারিনা, মালাইকা-অমৃতারা।  

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *