Home / Entertainment / দীর্ঘ অস্ত্রোপচারের পর বাসায় ফিরে ভক্তদের যা বললেন দীপিকা

দীর্ঘ অস্ত্রোপচারের পর বাসায় ফিরে ভক্তদের যা বললেন দীপিকা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কাকর ইব্রাহিম সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজের বাড়িতে ফিরেছেন। ঘরে ফিরতেই দুই বছরের ছেলে রুহানের মুখ দেখে আবেগে ভেসেছেন অভিনেত্রী। এর আগে যকৃতের ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ১৪ ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচারের পর সফলভাবে টিউমার অপসারণ করা হয় তার শরীর থেকে। 

বাসায় ফেরা উপলক্ষ্যে দীপিকা কাকর শাশুড়ি ও ননদ মিলে আয়োজন করেন ঘরোয়া ভোজের। কিন্তু তবু মন ভালো নেই অভিনেত্রীর। কারণ কষ্ট পাচ্ছেন নিজের দুই বছরের সন্তানের জন্য। 

অভিনেত্রী দীপিকা কাকর দীর্ঘদিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন। গত মাসে ব্যথা তীব্র আকার ধারণ করলে মুম্বাইয়ের একটি হাসপাতালে গিয়ে বিভিন্ন পরীক্ষা করান তিনি। সেখানেই ধরা পড়ে তার যকৃতে টেনিস বলের মতো আকারের একটি টিউমার রয়েছে, যা ক্যানসার আক্রান্ত। চিকিৎসকদের পরামর্শে দ্রুত অস্ত্রোপচার করা হয়। সফল অস্ত্রোপচারের পর ঈদের আগের দিন তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। আর গত শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পান দীপিকা। বর্তমানে নিজ বাসায় বিশ্রামে আছেন এ জনপ্রিয় অভিনেত্রী। শারীরিক দুর্বলতা থাকলেও পরিবারের ভালোবাসায় ধীরে ধীরে সেরে উঠছেন তিনি।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সামাজিক মাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন দীপিকা কাকর। তিনি জানিয়েছেন, তার ছেলে রুহান মাঝরাতে উঠে মায়ের বুকের দুধ খাওয়ার জন্য ছটফট করে। কিন্তু দীপিকা এখন আর স্তন্যপান করাতে পারছেন না। তিনি বলেন, রুহান চাইছে স্তন্যপান করতে। কিন্তু আমি অপারগ। সেই রাতে খুব কেঁদেছি। এতটা কান্না হয়তো সন্তান জন্মের পর এই প্রথম কাঁদলাম।

অভিনেত্রী বলেন, চিকিৎসার কারণে তাকে এখন নিয়মিত ওষুধ খেতে হচ্ছে। এ অবস্থায় স্তন্যপান করানো ঝুঁকিপূর্ণ। জানি, ওর বয়স দুই বছর হয়ে গেছে। তিনি বলেন, ভাবছিলাম এবার ধীরে ধীরে অভ্যাসটা ছাড়াব। কিন্তু এভাবে হঠাৎ ছাড়াতে হবে ভাবিনি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *