Home / Entertainment / মাজার ছেড়ে কোথাও যেতে চাচ্ছেন না সমু চৌধুরী

মাজার ছেড়ে কোথাও যেতে চাচ্ছেন না সমু চৌধুরী

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী শাহ্ মিসকিন মাজার এলাকায় বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে দেশের খ্যাতনামা অভিনেতা সমু চৌধুরীকে অস্বাভাবিক অবস্থায় পাওয়া গেছে।বেলা গড়িয়ে রাত হয়ে গেলেও এখনো তিনি মাজারেই রয়েছেন। মাজার ছেড়ে কোথাও যেতে চাচ্ছেন না। 

পাগলা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম সত্যতা নিশ্চিত করে বলেন, সমু চৌধুরী মাজার ছেড়ে অন্য কোথাও যেতে চাচ্ছেন না। বলছেন- মাজারে এসেছেন, মাজারেই থাকবেন তিনি।  

মাজার ছেড়ে না যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, উনার (সমু চৌধুরী) কাছে নাকি মাজার ভালো লাগে। তাই তিনি মাজারে থাকবেন। অভিনেতার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তিনি সুস্থ আছেন। 

এর আগে মাজারে গাব গাছের নিচে শুয়ে থাকতে দেখা যায় সমু চৌধুরীকে। আজ  বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে দেশের খ্যাতনামা অভিনেতা সমু চৌধুরীকে অস্বাভাবিক অবস্থায় পাওয়া গেছে। পরনে ছিল শুধুমাত্র একটি ছোট গামছা, পাশে একটি পানির বোতল ও পুতুল। গাছতলায় মাদুর পেতে ঘুমিয়ে ছিলেন তিনি। মাজারে শুয়ে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু ছবি ছড়িয়ে পড়ে।

মুখী শাহ্ মিসকিন মাজারটি গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের অবস্থিত।

মামুন নামে এক অভিনয়শিল্পী  প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেসবুকে পোষ্ট করেন।

ফেসবুক স্ট্যাটাসে অভিনয়শিল্পী মামুন জানান, ‘সমু দাকে আমরা পাশ্ববর্তী নিরাপদ জায়গায় নিয়ে এসেছি। ওনার মানসিক ও শারিরীক অবস্থার ওপর ভিত্তি করে যত দ্রুত সম্ভব আমরা ঢাকায় নিয়ে আসবো। সমস্ত প্রক্রিয়াটি অভিনয়শিল্পী সংঘের বিশেষ তত্বাবধানে হচ্ছে।’

কিন্তু সমু চৌধুরী কিভাবে ওই মাজারের সামনে পৌঁছলেন, কেন পৌঁছেলেন আর কেনই বা তার গায়ে কোন পোশাক নেই- এ নিয়ে কিছুই জানা যায়নি। 

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *