Home / Entertainment / যে পন্থায় ৭৫ বছরেও সুঠাম দেহের অধিকারী রাকেশ রোশন

যে পন্থায় ৭৫ বছরেও সুঠাম দেহের অধিকারী রাকেশ রোশন

জিমে নিয়মিত একাধিক ব্যায়াম করে থাকেন অনেকেই। বয়সের সঙ্গে ফিটনেসের দিকে আরও বেশি করে মনোনিবেশ করে থাকেন। আবার অনেকে বয়স হলে শরীরচর্চা থেকে সরে আসেন। কিন্তু বার্ধক্যকে হার মানিয়ে নিত্যনতুন নজির স্থাপন করছেন বলিউড অভিনেতা-পরিচালক রাকেশ রোশন। ফিট থাকার চেষ্টায় তিনি কোনো রকম খামতি রাখতে পছন্দ করেন না।

রাকেশের বয়স এখন ৭৫ বছর চলছে। এই বয়সেও তিনি নিয়মিত জিমে ঘাম ঝরান। তার নির্মেদ সুঠাম দেহ অনেকের কাছ থেকেই প্রশংসা আদায় করে নেয়। সম্প্রতি নিজের শরীরচর্চা নিয়ে একাধিক তথ্য প্রকাশ্যে এনেছেন এ পরিচালক। কী কী ব্যায়ামের মাধ্যমে নিজেকে ফিট রাখেন তিনি, চলুন জেনে নেওয়া যাক—

বক্সিং

রাকেশ প্রতিদিন শরীরচর্চার আগে গা গরম করার জন্য বক্সিং ড্রিল করে থাকেন। অর্থাৎ পাঞ্চিং ব্যাগে দ্রুতগতিতে একের পর এক ঘুসি মারতে থাকেন তিনি। এর পর ব্যায়াম করেন থাকেন।

বারবেল ব্যাক স্কোয়াট

নিয়মিত ওজন মেপে থাকেন। আর ব্যায়ামে কোমর ও পায়ের জোর বাড়াতে সাহায্য করে থাকে, যেটা বারবেল ব্যাক স্কোয়াট বলে, সেটি করে থাকেন।

মেডিসিন বল

তিনি নিয়মিত মেডিসিন বল নিয়ে একাধিক ব্যায়াম করে থাকেন। মেডিসিন বল নিয়ে রাকেশ পায়ের ব্যায়াম বেশি করেন। এ ছাড়া সিটেড কেবল রো করে থাকেন। এটা সমগ্র পিঠের ব্যায়ামের জন্য উপকারী। পাশাপাশি পেটের নিচের পেশির শক্তি বৃদ্ধি করে।

পুল আপ

উচুঁ বার থেকে ঝুলে থাকাবস্থায় শরীরকে ওপরের দিকে তুলে নিয়ে যাওয়া। একই সঙ্গে নিজেকে চ্যালেঞ্জ করতে পায়ের সাহায্যে কখনো ভারি ডাম্বেলও ধরে রাখেন রাকেশ।

হাইকিক

হাইকিক অর্থাৎ সামনের দিকে কোনো উঁচু বস্তুকে লক্ষ্য করে শূন্যে লাথি মারা। এ ধরনের ব্যায়াম শরীরের ওপরের অংশের সঙ্গে নিচের অংশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

বারপি

বারপি অর্থাৎ দাঁড়ানো অবস্থা থেকে বসে সামনের দিকে মাটিতে শুয়ে পড়া। তার পর পুনরায় আগের অবস্থানে ফিরে আসা। বারপি সমগ্র শরীরের মেদ ঝরাতে সাহায্য করে। 

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *