Home / Entertainment / ৫ কোটি টাকা কাকে দিতে চান জ্যাকুলিন-নোরার ঘনিষ্ঠ সুকেশ?

৫ কোটি টাকা কাকে দিতে চান জ্যাকুলিন-নোরার ঘনিষ্ঠ সুকেশ?

২০০ কোটি রুপি আর্থিক দুর্নীতি মামলায় তিহার জেলে বন্দি ‘কনম্যান’ সুকেশ। তবে গত বছর থেকেই তিনি শিরোনামে রয়েছেন ব্যক্তিগত সম্পর্কের জেরে। জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ় ও নোরা ফাতেহির সঙ্গে নাম জড়িয়েছে তার। 

rnrn

শোনা গিয়েছিল, এই দুই অভিনেত্রীর পেছনে কোটি কোটি টাকা খরচ করেছেন সুকেশ। এবার সুকেশের নতুন ইচ্ছে, তার জন্মদিনেই বিলিয়ে দিতে চান পাঁচ কোটি টাকা।

rnrn

সম্প্রতি তিহার জেলের ডিজিকে এই মর্মে চিঠিও লেখেন সুকেশ। ২৫ মার্চ নিজের জন্মদিনে পাঁচ কোটি টাকা অনুদান দিতে চান তিনি। কিন্তু এই ৫ কোটি ১১ লাখ টাকা কাকে দেবেন সুকেশ? 

rnrn

না, জ্যাকুলিন বা নোরা ফাতেহি না। এই টাকাটা সুকেশ দান করে দিতে চান জেলবন্দি কয়েদিদের সাহায্যে। সুকেশের কথায়, ‘জেলে এমন অনেক বন্দি রয়েছেন, যারা তাদের পরিবার ও ছেলেমেয়ের লেখাপড়ার খরচ চালাতে একেবারে অক্ষম। তাদের আমি এই টাকা দিতে চাই।’

rnrn

সুকেশের আইনজীবী জানান, সঠিক পথে উপার্জন করা এসব অর্থ দান করে দিতে চান। সুকেশের কথায়, ‘আমি ও আমার পরিবার বহু বছর ধরে এই ধরনের স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত, আমি জেলবন্দিদের সাহায্য করতে পারলে সেটিই হবে জন্মদিনের শ্রেষ্ঠ উপহার।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *