Home / Entertainment / নুসরাত ফারিয়া রাজনীতি সচেতন না: খায়রুল বাসার

নুসরাত ফারিয়া রাজনীতি সচেতন না: খায়রুল বাসার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা থাকায় গ্রেফতার হয়েছেন ঢালিউড অভিনেত্রী পর্দার হাসিনা নুসরাত ফারিয়া। গতকাল রোববার (১৮ মে) শেখ হাসিনার মতো দেশ ছেড়ে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় অভিনেত্রীকে। 

এ নিয়ে সামাজিক মাধ্যমে উঠেছে মিশ্র প্রতিক্রিয়া। এ বিষয়ে বিনোদন জগতের ছোটপর্দার অভিনেতা খায়রুল বাসার সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে ফারিয়ার পাশে দাঁড়ালেন। ছোটপর্দার অভিনেতা তার পোস্টে লিখেছেন— নুসরাত ফারিয়ার সঙ্গে অন্যায় হচ্ছে। উনি অভিনেত্রী, উনার কাজ অভিনয় করা। কোনো গল্পে যে চরিত্রটা পাবেন, সে চরিত্রের যথাযথ প্রকাশ সে করবেন— এটি উনার কাজ। 

খায়রুল বাসার বলেন, তাহলে একটা সিনেমায় অভিনয় করা কেন্দ্র করে কেন এই হেনস্তা? ওই সিনেমায় অভিনয়ের জন্য সবাইকে অডিশনের জন্য ডাকা হয়েছিল। অনেকেই অডিশন দিয়েছেন। যারা অডিশন দিয়ে সিলেক্টেড হয়েছেন, তারাই অভিনয় করেছেন।

তিনি বলেন, এটি সিম্পল। এখানে কেউ রাজনীতি করতে যাননি। অভিনেত্রী হিসেবে একটা সিনেমায় অভিনয় করা কোনো ক্রাইম না। নুসরাত ফারিয়ার সঙ্গে অন্যায় হচ্ছে। বর্তমান সরকার যদি শিল্পীদের কোনো রাষ্ট্রীয় আয়োজনে ডাকেন, এ ক্ষেত্রে শিল্পীদের করণীয় কি হবে? 

অভিনেতা বলেন, এই সরকার পরবর্তীতে অন্য সরকার তাদের হেনস্তা করবে এই মেনে হুকুমের দাস হবে? নাকি শিল্পীরা কখনোই কোনো সরকার কর্তৃক রাষ্ট্রীয় আয়োজনের অংশ হবে না? মিডিয়াসংশ্লিষ্ট যারা আছেন, আপনারা কমেন্টে মতামত জানাতে পারেন। 

তিনি বলেন, আমার ধারণা— উনি রাজনীতি সচেতনও না এবং উনি কোনো রাজনীতি করেনও না। এমনকি বিটিভিতে গিয়ে মায়াকান্নাও করেননি বলে জানান খায়রুল বাসার।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *