Home / Entertainment / ইউটিউবে ভিউয়ের রেকর্ড গড়ল টুটুলের শর্টফিল্ম ‘হিসাব’

ইউটিউবে ভিউয়ের রেকর্ড গড়ল টুটুলের শর্টফিল্ম ‘হিসাব’

বিনোদন জগতের ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেতা টুটুল চৌধুরী অভিনীত শর্টফিল্ম ‘হিসাব’ মাত্র দেড় মাসে শুধু ফেসবুক প্ল্যাটফরমে ১৩ মিলিয়নেরও (সোয়া কোটি) বেশি ভিউয়ের রেকর্ড গড়েছে। ১৫ মিনিট ব্যাপ্তির এ শর্টফিল্মটি গত ৩১ মার্চ সামাজিক মাধ্যম ফেসবুকে টুটুল চৌধুরীর নিজস্ব পেজে আপলোড করা হয়। এরপরই এর ভিউ দ্রুতগতিতে বাড়তে থাকে। মূলত মানবিক গল্পের কারণে দর্শকরা এটি লুফে নিয়েছেন। গত ১৫ মে পর্যন্ত ভিডিওটিতে লাইক পড়েছে দেড় লাখ। কমেন্টস করেছেন ১৫ হাজার দর্শক।  

শর্টফিল্ম ‘হিসাব’ প্রসঙ্গে জানতে চাইলে অভিনেতা টুটুল বলেন, ‘এক দম্পতির জীবন সংগ্রাম ও তাদের শিশুসন্তানের গভীর জীবনবোধের চিত্র এতে তুলে ধরা হয়েছে। 

তিনি বলেন, বাবা-মায়েরা শহরের জীবনে কর্মস্থলে সময় দিতে গিয়ে সন্তানদের পর্যাপ্ত সময় দিতে পারেন না। এতে সন্তানরা নিঃসঙ্গতার পাশাপাশি মানসিক যন্ত্রণায় ভোগে। শিশুসন্তানের প্রতি বাবা-মায়ের আরও হৃদয়বান ও বন্ধুত্বপ্রবণ হওয়ার মেসেজ দেওয়া হয়েছে। শর্টফিল্মটি দর্শক গ্রহণ করায় নিজের কাছে খুব ভালো লাগছে।

‘হিসাব’ শর্টফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন আরিফুর রহমান নিয়াজ। এতে অভিনয় করেছেন ফারুক আহমেদ, মাইশা, পুতুল প্রমুখ।

উল্লেখ্য, ‘কানামাছি’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন টুটুল চৌধুরী। সিনেমাটির শুটিং ও এডিটিং শেষ হয়েছে। এটি মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে ‘আবার’ নামের একটি সিনেমার শুটিং করছেন এ অভিনেতা। সিনেমাটি পরিচালনা করছেন অঞ্জন আইচ। এ ছাড়া তার অভিনীত ও কায়সার আহমেদ পরিচালিত ‘অচিনপুর’ ধারাবাহিকটি বর্তমানে বাংলাভিশনে প্রচার হচ্ছে। 

এ ছাড়া মঞ্চ, চলচ্চিত্র ও টিভিনাটকের দক্ষ অভিনেতা টুটুল চৌধুরী সামাজিক মাধ্যমে মোটিভেশনাল স্পিকার হিসেবেও সুনাম অর্জন করেছেন। সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন তিনি। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *