Home / Entertainment / অশ্রুসিক্ত ছবি দিয়ে যা জানালেন অভিনেত্রী

অশ্রুসিক্ত ছবি দিয়ে যা জানালেন অভিনেত্রী

দ্রুত সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠছেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর।  ‘সীতা রামম’, ‘জার্সি’-র মতো একাধিক ছবিতে দেখা যাচ্ছে ম্রুণালকে। অক্ষয় কুমার, ইমরান হাশমি অভিনীত সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘সেলফি’তেও নজর কেড়েছেন তিনি।

rnrn

সামাজিকমাধ্যমেও জনপ্রিয় ম্রুণাল। অনুরাগী এবং অনুসরণকারীর সংখ্যা তার ক্রমশই বাড়ছে। অনেকেরই চোখ থাকে তার নানা পোস্টে। তবে ম্রুণালের সর্বশেষ পোস্ট তার ভক্তদের উদ্বিগ্ন করেছে।

rnrn

ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি একটি ছবি শেয়ার করেছেন, যাতে তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। ছবির সঙ্গে লিখে একটি দীর্ঘ বক্তব্য পেশ করেছেন। 

rnrn

কান্নার ছবি দিয়ে ম্রুণাল লিখেছেন, গতকাল কঠিন ছিল। কিন্তু আজ আমি আরও শক্তিশালী, বুদ্ধিমান ও সুখী! প্রত্যেকের কাছেই নিজেদের গল্পের পৃষ্ঠা রয়েছে, যেগুলো তারা জোরে জোরে পড়ে না। কিন্তু আমি আমারটা জোরে পড়ার জন্য বেছে নিচ্ছি। কারণ হয়তো কারও এই অধ্যায়টা জানা প্রয়োজন। আমি বললে তার কাজে লাগতে পারে।

rnrn

লিখলেন, মাঝে মাঝে নিজের দুর্বলতা প্রকাশ করা ভালো। এতে যন্ত্রণা লাঘব হয়।

rnrn

যদিও নিমেষে ভাইরাল হয় অভিনেত্রীর অশ্রুভেজা মুখের সেই ছবি। উদ্বিগ্ন হয়ে একের পর এক মন্তব্য করতে থাকেন অনুরাগীরা। শক্ত থাকার বার্তা দেন অনেকেই।

rnrn

আসন্ন ছবি ‘গুমরাহ’-এর প্রচারে ব্যস্ত ম্রুণাল। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর। আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। এ ছাড়া ‘নানি ৩০’ নামের এক তেলেগু ছবিতেও শিগগিরই দেখা যাবে ম্রুণালকে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *