Home / Entertainment / মেয়েকে নিয়ে যে স্বপ্নের কথা জানালেন আসিফ আকবর

মেয়েকে নিয়ে যে স্বপ্নের কথা জানালেন আসিফ আকবর

বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর গানের পাশাপাশি সামাজিক  মাধ্যমেও বেশ সরব থাকেন। প্রায় সময় প্রতিবাদের সুরে কথা বলেন তিনি। কখনো আবার নিজের মতামত কিংবা অনুভূতিও ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন সংগীতের যুবরাজ। 

আজ সকালে মেয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে দুটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাসটি দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। ছবিতে দেখা যাচ্ছে—হলুদ রঙের ফুটফুটে জামা, আর ছোট আইদাহর মাথায় হলুদ রঙের বেন্ড। আরেক ছবিতে দেখা যাচ্ছে— বাবার বুকে মাথা রেখে নিশ্চিতে অপলকদৃষ্টিতে তাকিয়ে আছে মেয়ে। তার কপালে মায়ায় ভরা আদরে চুমু এঁকে দিচ্ছেন বাবা।

সংগীতযুবরাজের সেই স্ট্যাটাসটি ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। তিনি যে স্ট্যাটাসটি দিয়েছেন, সেটি তার ভক্ত-অনুরাগীদের জন্য তুলে ধরা হলো—

মেয়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সংগীতের যুবরাজ আসিফ আকবর লিখেছেন—আজ (৫ মে)  আমাদের মেয়ে আইদাহ আসিফ রঙ্গনের জন্মদিন। তিন বছর পেরিয়ে আইদাহ এখন চার বছরে পড়ল। আমার জীবনের গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট আইদাহ। হাসিখুশি মেয়েটা আমার জিদ্দিও যথেষ্ট। 

এ সংগীতশিল্পী আরও লিখেছেন— নিজের জীবন নিয়ে মেয়ের সিদ্ধান্তই চূড়ান্ত। আমার খুব শখ— আইদাহ বড় হয়ে একদিন ফাইটার প্লেন চালাবে। সেই  লক্ষ্যে যা যা করণীয়, বাবা হিসাবে সবই করব ইনশাআল্লাহ। তিনি বলেন, তার জীবনের শিক্ষা ও গতিপ্রকৃতি নিয়ে ভবিষ্যতের প্ল্যানেই আছি। বেঁচে থাকলে ওর গ্র্যাজুয়েশন দেখে যেতে চাই— বাকি আল্লাহ মালিক জানেন। 

আসিফ আকবর বলেন, মেয়ের জন্মদিনে ঢাকায় নেই। দক্ষিণ কোরিয়ায় এসেছি কনসার্টে। এখানে বাচ্চাদের সাথেই সময় কাটাব, গান গাইব। খুব মিস করব— কিছু করার নেই। মেয়ে আমাকে সবসময় খুব খুঁজতে থাকে, বাসায় থাকলে পাশেই থাকে। সবার কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই। শুভ জন্মদিন আইদাহ মা’মনি। আনন্দে বাঁচো। 

ভালোবাসা অবিরাম…।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *