Home / Entertainment / কেন ছেলে তৈমুরের কাছে ক্ষমা চাইলেন সাইফ?

কেন ছেলে তৈমুরের কাছে ক্ষমা চাইলেন সাইফ?

বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুরের ৯ বছর বয়সি ছেলে তৈমুর সম্প্রতি তার বাবার অভিনীত ‘আদিপুরুষ’ সিনেমাটি দেখেছেন। তবে সিনেমাটি তৈমুরের তেমন পছন্দ হয়নি। 

সম্প্রতি নেটফ্লিক্স ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে সাইফের ‘জুয়েল থিফ’ সিনেমার সহ-অভিনেতা জয়দ্বীপ আহলাওয়াত সাইফকে প্রশ্ন করেন, তার সন্তানরা কি তার সিনেমা দেখেন? সাইফ উত্তরে জানান, দেখে, তবে ‘আদিপুরুষ ’দেখানোর পর তিনি নিজের ছেলের কাছে ক্ষমা চেয়েছিলেন।

সাইফ বলেন, ‘আমি ওকে সম্প্রতি আদিপুরুষ দেখিয়েছিলাম। কিছু সময় পর সে আমাকে একটা বিশেষ দৃষ্টিতে তাকাতে শুরু করল। তখন আমি বললাম, ‘আচ্ছা, সরি।’ সে বলল, ‘ইট’স ওকে।’ ও আমাকে ক্ষমা করে দিল।’

‘আদিপুরুষ’ সিনেমায় সাইফ আলি খান লঙ্কেশ চরিত্রে অভিনয় করেছেন, যেখানে রামের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণের সুপারস্টার প্রভাস। মুক্তির পর ছবিটি দুর্বল গ্রাফিকস এবং সাধারণ সংলাপের জন্য সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার শিকার হয়। প্রথম সপ্তাহান্তেই নির্মাতারা সিনেমার কিছু অংশ নতুন করে ডাব করেন।

একই আলোচনায় জয়দ্বীপ আহলাওয়াত ‘জানে জান’ সিনেমার শুটিংয়ের সময় তৈমুরের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন। জয়দীপ জানান, তৈমুর তাকে খুব সুন্দরভাবে অভ্যর্থনা জানায়।  সেখানে তৈমুর জানতে পারেন জয়দ্বীপ হচ্ছেন সেই সিনেমার ‘মেইন ম্যান’। এটি শোনার পর তৈমুর সরাসরি প্রশ্ন করেন, ‘আপনি এই ছবির প্রোডিউসারও?’ এমন প্রশ্ন শুনে জয়দ্বীপ বিস্মিত হয়ে বলেন, ‘ওহ! এমন প্রশ্ন তোমার মাথায় কিভাবে এলো?’

সাইফ আলি খান ছেলের বুদ্ধিমত্তা দেখে বললেন,‘সত্যিই? ভালো প্রশ্ন।’

সাইফ আলি খান ও কারিনা কাপুরের সন্তান তৈমুর ও জেহ সবসময়ই পাপারাজ্জিদের নজরে থাকে। তবে চলতি বছরের জানুয়ারিতে সাইফের উপর ছুরি হামলার পর এই দম্পতি নিরাপত্তা নিয়ে আরও সতর্ক হয়েছেন। তারা এখন সন্তানদের জনসম্মুখে ক্যামেরার সামনে না আনতে বেশ সাবধানী।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *