
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মার ছিল গতকাল ৩৭তম জন্মদিন। স্ত্রীর জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি। এমন পোস্টে সবার মন ছুঁয়ে গেছে। একে অপরের পাশে ঢাল হয়ে দাঁড়ান যে কোনো পরিস্থিতিতে। বিনোদন জগতের তারকাদের চোখেও বিরাট ও আনুশকা এখন সুখী দম্পতি। তারা এখন আদর্শ জুটি।
এ মুহুর্তে বলিউড থেকে বেশ দূরে আছেন আনুশকা শর্মা। দুই সন্তান ও স্বামী বিরাট কোহলির সঙ্গে সংসার নিয়ে ব্যস্ত এ অভিনেত্রী। কিন্তু বিরাটের সঙ্গে প্রথম দেখাতে একটি মজার ঘটনা ঘটে আনুশকার সঙ্গে। আর নায়িকার জন্মদিনে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ফের আলোচনা।
তারকা ক্রিকেটার বিরাট কোহলি প্রথম দিনে অভিনেত্রী আনুশকার সামনে ছিলেন হাড়কাঁপুনে। স্বাভাবিকভাবেই প্রথম দেখায় একেবারে নার্ভাস হয়ে উদ্ভট কাণ্ড করে বসেছিলেন এ ক্রিকেটার। সেই সময় তিনি ভাবেননি— এই আনুশকাই হবেন তার স্ত্রী।
এর আগে এক সাক্ষাৎকারে বিরাট নিজেই সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানান। ঘটনাটি ঘটে একটি বিজ্ঞাপনে শুটিংয়ের সময়, যেখানে তিনি অভিনেত্রী আনুশকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন।
বিরাট বলেন, আমি দাঁড়িয়ে ছিলাম আর ভেতরে ভেতরে ঠকঠক কাঁপছিলাম। তার লুক দেখে বুঝতেই পারছিলাম না আনুশকার সঙ্গে কীভাবে কথা শুরু করব। তখন হঠাৎ ওর দিকে তাকিয়ে বলেই ফেলি—তুমি আর একটু উঁচু হিল পরতে পারতে না? ভেবেছিলাম হাসবে, কিন্তু এমন একটা গলায় ‘এক্সকিউজ মি’ বলে উঠেছিল যে, লজ্জায় কী করব বুঝে উঠতে পারছিলাম না। তখন নিজেকে একেবারে গাধা মনে হচ্ছিল। তবে প্রথম অস্বস্তিকর কথোপকথনই যে একদিন বিয়ের পিঁড়িতে গড়াবে, তা অবশ্য দুজনের কেউ-ই তখন ভাবতে পারেননি।
বিনোদন ডেস্ক
Leave a Reply