Home / Entertainment / প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দ্বারে দ্বারে শাকিব খান

প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দ্বারে দ্বারে শাকিব খান

রহমত উল্লাহ নামে এক কথিত প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারে দ্বারে ঘুরছেন চিত্রনায়ক শাকিব খান। শনিবার গভীর রাত পর্যন্ত গুলশান থানায় অবস্থান করেন তিনি। রোববার দুপুরে তিনি যান ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে। রাতে ডিবি কার্যালয় ত্যাগ করেন। আজ সোমবার তিনি আদালতে মামলা করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে জানিয়েছে।

rnrn

ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ যুগান্তরকে বলেন, শাকিব খান একটি ব্যক্তিগত সমস্যায় আছেন। ওই সমস্যা নিয়ে তিনি স্বেচ্ছায় ডিবি কার্যালয়ে আসেন। তিনি আমাদের কাছে পরামর্শ চান। আমরা তাকে কিছু পরামর্শ দিয়েছি।

rnrn

শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ তোলেন রহমত উল্লাহ নামের প্রযোজক। 

rnrn

ওই প্রযোজকের নামে মানহানি মামলা করতে শনিবার রাতে শাকিব গুলশান থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। মামলাটি আদালতে করার পরামর্শ দেয় পুলিশ। এ সময় প্রায় দেড় ঘণ্টা থানার ভেতরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন শাকিব খান। 

rnrn

থানা থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমাকে থানা থেকে পরামর্শ দেওয়া হয়েছে আদালতে মামলা করার জন্য। আমার বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছেন তিনি আসলে প্রযোজক কিনা আপনারা প্রযোজক সমিতিতে গেলেই আসল তথ্য পেয়ে যেতেন। উনি কোনো প্রযোজকই নন। আমার বিরুদ্ধে একটি ভুয়া অভিযোগ এনেছেন।

rnrn

শাকিব খান বলেন, অস্ট্রেলিয়ার আইন কি এতই দুর্বল যে আমার বিরুদ্ধে সেখানে মামলা হলে বিচার ছাড়াই আমি বাংলাদেশে চলে আসতে পারব? আপনারা খোঁজ নিয়ে দেখুন, যে মামলা নম্বর উনি উল্লেখ করেছেন সেটি ভুয়া।

rnrn

এর আগে বুধবার বিকালে সশরীরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে হাজির হয়ে শাকিব খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন রহমত উল্লাহ। অভিযোগে বলা হয়, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ের সময় এক নারী সহ-প্রযোজককে ধর্ষণ করেন শাকিব খান। পরে তিনি দেশে পালিয়ে আসেন। 

rnrn

এ অভিযোগের পরই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় বিনোদনপাড়ায়। বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে আলোচনায় বসেন শাকিব খান এবং রহমত উল্লাহ। ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। তবে ওই বৈঠকে বিষয়টির সুরাহা হয়নি।
rn 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *