
এ মুহূর্তে সুমাইয়া রিমু সামাজিক মাধ্যমে আলোচিত মুখ। তার বিভিন্ন ধরনের ভিডিও এবং উপস্থিতির মাধ্যমে অনলাইনে বেশ ভাইরাল তিনি। নানা সময় নানা বক্তব্যের কারণেও থাকেন আলোচনার কেন্দ্রে।
এখন তিনি ভাইরাল হয়েছেন দেশসেরা ঢালিউড অভিনেতা শাকিব খানকে জড়িয়ে। তবে মানুষ তাকে রাস্তায় দেখলে নাকি শাকিব খানের বউ হিসেবেই ডাক দেন—এমনটিই জানালেন সুমাইয়া রিমু।
সম্প্রতি একটি গণমাধ্যম সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা শেয়ার করে সুমাইয়া রিমু জানান, রাস্তায় বের হলেই মানুষ তাকে শাকিব খানের স্ত্রী কিংবা নায়িকা ভেবে ভুল করেন। তিনি বলেন, আমি রাস্তাঘাটে বের হলেই পাবলিক আমাকে এমন একটা নাম দিয়ে দিছে যে, তারা বলেন— এই দেখেন দেখেন শাকিব খানের নায়িকা যাচ্ছে। আবার কেউ কেউ বলেন— এইটা কি শাকিব খানের বউ না?
সুমাইয়া রিমু বলেন, ‘কালকে চার-পাঁচজন লোক এসে আমাকে বলছেন— এই যে শাকিব খানের বউ, তার সঙ্গে দেখা করব। মানে এই জিনিসগুলো আমার সঙ্গে হচ্ছে। তিনি বলেন, আমি বুঝলাম না—আমি তার সঙ্গে কোনো সিনেমা করলাম না, কোনো কিছুই করলাম না, অথচ হয়ে গেলাম শাকিব খানের নায়িকা? আজব তো?
তবে এ প্রচার বা ভুল বোঝাবুঝিকে নেতিবাচকভাবে দেখছেন না রিমু। বরং তিনি একে নিজের জন্য একটি ‘বড় ক্রেডিট’ হিসেবে দেখছেন। তিনি বলেন, তো যাই হোক— এটা আমার সব থেকে বড় একটা ক্রেডিট। আর এটা আমার শুনতে ভালোও লাগে।
বিনোদন ডেস্ক





