Home / Entertainment / ঈদে নতুন গান নিয়ে আসছেন তরুন মুন্সী

ঈদে নতুন গান নিয়ে আসছেন তরুন মুন্সী

দেশের শীর্ষস্থানীয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে প্রকাশ হবে গীতিকার, সুরকার ও গায়ক তরুন মুন্সীর নতুন গান। শিরোনাম ‘নিজেরে বুঝি না’। 

গানটি লিখেছেন ও সুর করেছেন শিল্পী নিজেই। তিন দশকেরও বেশি সময় ধরে নিজে গান গাওয়ার পাশাপাশি অন্যদের জন্যও গান বানিয়ে যাচ্ছেন তরুন মুন্সী। তার কথা ও সুর অনেক জনপ্রিয় সংগীতশিল্পীর কণ্ঠেই দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এ সময় এসেও গান নিয়ে ব্যস্ততার কমতি নেই তরুনের। অন্যদের জন্য যেমন লিখছেন, সুর করছেন, তেমনি নিজেও গাইছেন নিয়মিত। 

এরই ধারাবাহিকতায় এবারের ঈদে ডিএমএস-এর ব্যানারে আসছে তার নতুন গানচিত্র। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে তরুন মুন্সীর সঙ্গে মডেল হিসাবে দেখা যাবে ইপ্সিতা শবনমকে। 

নতুন এ গান নিয়ে শিল্পী বলেন, ‘আমার গানের নিজস্ব একটা স্টাইল আছে। সেটা বজায় রেখে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়েই নতুন গানটি তৈরি করছি। আশা করছি গানটিতে নতুনত্বে ছোঁয়া পাবেন শ্রোতারা।’ 

গানটি ডিএমএসের ঈদ আয়োজনে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও অবমুক্ত করা হবে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *